শিরোনাম
◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৪:৫৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির সেরা ক্রিকেটার হলেন নাহিদ রানা

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি মিলল আন্তর্জাতিক অঙ্গনেও। নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ ওয়ানডে সিরিজ খেলে ২০২৬ সালের এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই ডানহাতি গতিতারকা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ৮ উইকেট শিকার করেন নাহিদ। এর আগে মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে আইসিসির এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

এটাই প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন নাহিদ। একই সঙ্গে গত বছরের এপ্রিলের পর পুরুষ বিভাগে আবারও বাংলাদেশের কোনো ক্রিকেটার এই সম্মান পেলেন। সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে। এই সিরিজ আমি সবসময় মনে রাখব।’

সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘দলের সবাই আমাকে যেভাবে সমর্থন ও বিশ্বাস দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পারব।’

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খুব বেশি আলো ছড়াতে পারেননি নাহিদ। ৬৫ রান খরচায় পেয়েছিলেন মাত্র ১ উইকেট। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করে ম্যাচের চিত্রই বদলে দেন এই পেসার।

পাওয়ার প্লেতেই নিউজিল্যান্ডের দুই ব্যাটারকে ফিরিয়ে চাপ তৈরি করেন নাহিদ। পরে আরও তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। তার ৫ উইকেটে ৩২ রানের বিধ্বংসী বোলিংয়ে ১৯৮ রানেই অলআউট হয়ে যায় কিউইরা।

চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রাখেন নাহিদ। আরও ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান রাখেন তিনি। অসাধারণ এই পারফরম্যান্সের জন্য সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

পুরো সিরিজে নাহিদের ৮ উইকেট এসেছে ১৬.৭৫ গড়ে ও ৪.৪৬ ইকোনমিতে। দুর্দান্ত এই পরিসংখ্যানই শেষ পর্যন্ত তাকে এনে দিয়েছে এপ্রিল মাসের আইসিসি সেরা ক্রিকেটারের স্বীকৃতি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়