শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে নিয়ে স্বস্তির খবর দিলেন আর্জেন্টাইন কোচ

মেগা এই আসরে মাঠে নামার আগে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে ইতিবাচক ও স্বস্তিদায়ক খবর জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

তিনি নিশ্চিত করেছেন যে, মেসির বাম হ্যামস্ট্রিংয়ের পেশির ক্লান্তিজনিত চোটের অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।

৩৮ বছর বয়সী এই ফুটবল জাদুকর গত ২৫ মে জাতীয় দলে যোগ দেওয়ার আগে, ইন্টার মায়ামির হয়ে নিজের শেষ ম্যাচটি খেলার সময় এই চোটের শিকার হন।

শুক্রবার সংবাদ সম্মেলনে মেসির শারীরিক অবস্থা নিয়ে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে দলের সঙ্গে অনুশীলনের একটা বড় অংশে অংশ নিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সে দল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নয়; বরং ধাপে ধাপে মানিয়ে নিচ্ছে। বিশ্বকাপের আগের দুটি প্রীতি ম্যাচের কিছু মিনিটে সে মাঠে নামতে পারে।

আমরা দেখছি কালকের ম্যাচে নাকি তার পরের ম্যাচে তাকে খেলানো যায়। তবে সে এখন অনেক ভালো বোধ করছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।’

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আগামীকাল রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় টেক্সাসের কলেজ স্টেশনের ‘কাইল ফিল্ড’-এ হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলে তারা বিশ্বকাপ প্রস্তুতি শেষ করবে।

এদিকে দলের অন্য চার গুরুত্বপূর্ণ সদস্য লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা, নিকো পাজ এবং গঞ্জালো মন্তিয়েল বর্তমানে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় মূল দলের থেকে আলাদাভাবে অনুশীলন করছেন।

আলাদা অনুশীলন করা এই খেলোয়াড়দের প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘যে ছেলেরা আলাদাভাবে অনুশীলন করছে, তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আমরা যখন চূড়ান্ত দল জমা দিয়েছিলাম, তখনই তাদের এই পরিস্থিতির কথা আমাদের জানা ছিল। তারা এখন ঠিক আছে, তবে আমরা এই প্রীতি ম্যাচগুলোতে তাদের খেলিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। মূল পরিকল্পনা হলো, তারা যেন এই প্রীতি ম্যাচগুলোতে অংশ না নেয়। আগামীকালকের ম্যাচে তো তারা নিশ্চিতভাবেই খেলছে না। হয়তো পরের ম্যাচে কারো কারো অংশ নেওয়ার কিছুটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তবে পরিস্থিতি বর্তমানে এমনই।’

পরবর্তীতে চোটাক্রান্ত খেলোয়াড়দের বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে স্কালোনি স্পষ্ট জানিয়ে দেন যে, প্রয়োজনে ২৬ সদস্যের বিশ্বকাপ দল থেকে যেকোনো চোটাক্রান্ত খেলোয়াড়কে বদলে ফেলতে তারা দ্বিধা করবেন না।

স্কালোনি বলেন, ‘এমনটা (দল থেকে বাদ পড়া) ঘটতেই পারে। আজ আমাদের মনে হচ্ছে ছেলেরা ভালো করছে, তবে আমরা এই বিষয়ে শতভাগ নিশ্চিত যে, যদি তাদের কেউ পুরোপুরি ফিট না থাকে, তবে তাকে দলের বাইরেই রাখা হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের কাছে এই বিষয়টি একদম পরিষ্কার। আপাতত তারা ভালো করছে এবং আমরা তাদের ওপর কড়া নজর রাখছি। তবে যখন চূড়ান্ত সময়টি আসবে, অর্থাৎ শেষ সপ্তাহ, যেখানে তাদের শতভাগ ফিটনেস প্রমাণ করতে কঠোর পরিশ্রম করতে হবে, তখনই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব; যদিও কোনো ছেলেকে দল থেকে বাদ দিতে হলে আমাদের নিজেদেরই খুব কষ্ট হবে।’

আগামী ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মুকুট ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘গ্রুপ জে’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া এবং জর্ডান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়