শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিচ সড়কে কাদামাটির কারণে দূর্ঘটনায় আহত ২৫, এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন, বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ইউএনও বললেন, যিনি সড়কে মাটি ফেলে কাদা সৃষ্টি করেছেন তাকে দিয়েই ওই কাদা পরিষ্কার করাতে হবে। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে কি করবে। সড়কের ওই কাঁদাতে চলাচলকারী ৷ যানবাহন পড়ে শত মানুষের বিপদ হলেও তার কিছুই করার নেই। শনিবার কালীগঞ্জ - কোলা সড়কে বৃষ্টির পানিতে মাটি কাদার পিচ্ছিলে একের পর এক দুর্ঘটনায় আহত বিপদগ্রস্তদের প্রতিকারের উত্তরে ঝিনাইদহের কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ ওই কথা বলেন।

তিনি সড়কে মাটি ফেলা ব্যাক্তির ব্যবস্থা নিতে তার নাম্বার সংগ্রহে সহযোগিতাও চান। তবে, পরবর্তীতে কালীগঞ্জ ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গেলেও তারাও উর্ধতন কর্তাদের অনুমতির দোহায় দিয়ে কোন ব্যবস্থা না নিয়েই ফিরে যান। এদিকে এমন বিপম সুহুর্ত্বে ইউএনও ও ফায়ার সার্ভিস কোন সহযোগিতা না করে এড়িয়ে গেলেও সেখানে দুর্ঘটনা রোধে সড়কে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন স্থানীয় গণমাধ্যমকর্মীগন। মানবিক এ কাজে সাধারণ মানুষ গণমাধ্যম কর্মীদের বেশ প্রশংসা করেছেন। 

প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী আরিফ মোল্লা জানায়, শনিবার দুপুর দুই টার দিকে কোলা সড়কের খ্রিষ্টান মিশনের সম্মুখে সড়কে কাদা পিচ্ছিলে একের পর এক যানবাহন  দুর্ঘটনায় পতিত হচ্ছিল । এমন খবর পেয়ে তিনিসহ কয়েকজন গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান প্রায় ৫০০ মিটার পাকা সড়কের উপরে পড়ে থাকা মাটি বৃষ্টিতে ডিজে  পিচ্ছিল কাদায় পরিণত হয়েছে। এ সময়ে সড়কে চলাচলকারী মোটরসাইকেল, ইজিবাইক সকল যানবাহন ওই স্থানে এসেই দুর্ঘটনায় পতিত হচ্ছে। এক ঘন্টার ব্যবধানে প্রায় ১৫ টি যানবাহন দূর্ঘটনায পড়ে গাড়ির চালকসহ ২৫/৩০ জন কমবেশি আহত হয়। 

দূর্ঘটনা কবলিত ভূক্তভোগী উপজেলার গোপালপুর গ্রামের জনি জানান, তার বাড়িতে ঢাকা থেকে জীবন চৌধুরী ও সজিব বিশ্বাস নামে দুই জন মেহমান এসেছিল। দুপুরে তারা বাড়িতে ফিরতে মটরসাইকেল যোগে শহরের বাসষ্টান্ডে যাচ্ছিল। পথে ওই স্থানে কাদা পিচ্ছিলে দূঘটনায় পড়ে আহত হয়। তাদের মত একাধিক যানবাহন দূর্ঘটনায় পতিত হয়েছে।

গনমাধ্যমকর্মীরা আরো জানায়, গেল রাতে মাটি খেকোনা পাশের মাঠ থেকে মাটি কেটেছিল। সেই মাটি ট্রাকে করে নেবার সময়ে রাস্তাতে পড়ে জমা হয়ে ছিল। শনিবার দুপুর ১ টার দিকে বৃষিটর পর পরই দূর্ঘটনা ঘটতে শুরু করে। এমন অবস্থায় তারা উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে সড়কের কাদা অপসারনে অনুরোধ করলেও কেউই সহযোগিতা করেননি। পরে মানবিক কারনে স্থানীয় কয়েকজন সাংবাদিক পথচারীদের দূর্ঘটনা থেকে রক্ষায় নিজেরা দাড়িয়ে থেকে সেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়