শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ১০:০৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির

স্পোর্টস ডেস্ক : ‌নির্বাচ‌নে তৃণমূলের হার নিশ্চিত হতেই বিভিন্ন মহল থেকে ক্ষোভপ্রকাশের বন্যা শুরু হয়েছে বিদায়ী সরকারের বিরুদ্ধে। একের পর এক অভিযোগ উঠছে বিদায়ী শাসকদল তৃণমূলের বিরুদ্ধেও। সেই তালিকায় এবার জুড়ল মনোজ তিওয়ারির নাম। রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি ঘোষণা করে দিলেন, তিনি তৃণমূল ছাড়ছেন।

রাজ্যে তৃণমূল শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রার্থী তালিকায় প্রতিবারই চমক থাকে। বিনোদুনিয়া এবং খেলার দুনিয়া দুই ক্ষেত্র থেকেই প্রার্থী তালিকায় প্রতিবার কোনও না কোনও নতুন মুখ উঠে আসেন। যেমনটা একুশের ভোটে উঠে এসেছিল মনোজ তিওয়ারির নাম। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে তাঁকে টিকিট দিয়েছিলেন তাই নয়, ভোটের পর তাঁকে রাজ্যের মন্ত্রীও করেন। কিন্তু সেই মনোজকে এবার আর টিকিট দেয়নি তৃণমূল। প্রার্থী হতে না পেরে আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার দল হারায় রীতিমতো বিস্ফোরণ ঘটালেন।--- সংবাদপ্রতি‌দিন

মনোজের দাবি, রাজ্যের নির্বাচনী ফলাফলে তিনি একেবারেই অবাক হননি। তাঁর কথায়, “গোটা দল যখন আদ্যপান্ত দুর্নীতি জড়িয়ে পড়ে, কোনও উন্নয়ন না করে দুর্নীতির রাজনীতি করে তখন এই ধরনের ফলাফল হয়ই। মনোজের অভিযোগ, তৃণমূল বিরাট টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে। অন্তত ৭০-৭২ জন ৫ কোটি টাকা করে দিয়ে টিকিট কিনেছেন।

প্রাক্তন মন্ত্রীর দাবি, তাঁকেও পাঁচ কোটির বিনিময়ে টিকিট কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন। কটাক্ষের সুরে মনোজের অভিযোগ, “আমাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি গ্রহণ করিনি। শুধু জানতে চাই যারা টাকা দিয়ে টিকিট কিনেছিল, তাদের মধ্যে কতজন জিতেছেন। এরপরই তাঁর ঘোষণা, আমার স্পষ্ট কথা। আমার জন্য তৃণমূলের অধ্যায় শেষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়