শিরোনাম
◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর 

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দ‌্য হান্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টের প্রতিটি মুহুর্ত ঘৃণা করেন ইংল্যান্ডের সা‌বেক ক্রিকেটার অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক : দ‌্য হান্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে প্রথমবার খেলার অভিজ্ঞতা শেয়ার করলেন জেমস অ্যান্ডারসন। একশ বলের এই টুর্নামেন্ট একদমই উপভোগ করেননি কিংবদন্তি এ পেসার। তার কাছে এই টুর্নামেন্টের প্রতিটি মুহুর্ত মিশ্র ঘৃণার অনুভূতি দিয়েছে।

এক যুগ ধরে স্বীকৃত ক্রিকেট খেলছেন অ্যান্ডারসন। ওয়াইল্ড কার্ড হিসেবে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে দ্য হান্ড্রেডে তিনটি ম্যাচ খেলেছেন ইংলিশ এ পেসার। তবে এই টুর্নামেন্টে তার সুখকর স্মৃতি খুব একটা নেই। দ্য হান্ড্রেডে সাফল্যের দেখা পাননি তিনি। ৩ ম্যাচে ১০.৯২ ইকোনমিতে ২ উইকেট শিকার করেন অ্যান্ডারসন। ২০২৬ এর নিলামে নাম লেখাননি ডানহাতি এই পেসার।

দ্য হান্ড্রেডের অনুভূতি শেয়ার করতে গিয়ে অ্যান্ডারসন বলেন, “দা হান্ড্রেড আসলে প্রতিটি মিনিটে ঘৃণার এক মিশ্র অনুভূতি ছিল, যদি সেভাবে বলা যায়। হ্যাঁ আমি ওই অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম। আমার মতে, এটি দারুণ টুর্নামেন্ট। তবে আমি মনে করি, ল্যাঙ্কাশায়ারের অধিনায়ক হিসেবে আমাকে ৪ দিনের ক্রিকেটের জন্য ফিট থাকা উচিত।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেও এখনো ঘরোয়া ক্রিকেটে খেলছেন অ্যান্ডারসন। গত মৌসুমে কাউন্টি ক্রিকেটে ৫ ম্যাচে ল্যাঙ্কাশায়ারের অধিনায়কত্ব করেছেন তিনি। এবার পূর্ণ মেয়াদের জন্য অধিনায়কত্ব পেয়েছেন অ্যান্ডারসন। তাই দ্য হান্ড্রেডে না খেলে চার দিনের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চান কিংবদন্তি এ পেসার।
আগামী ২১ এপ্রিল শুরু হবে দ্য হান্ড্রেডের আসর। ফাইনাল হবে ১৬ আগস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়