শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ১২:১১ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কলম্বিয়ার বিরু‌দ্ধে ফ্রান্সের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক :আন্তর্জা‌তিক প্রী‌তি ম‌্যাচ ৩-১ গো‌লে কল‌ম্বিয়া‌কে হারা‌লো ফ্রান্স। আগের ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিটিতের গোলে ব্রাজিলকে হারানোর পর, এই ম্যাচে পুরো একাদশই বদলে ফেলেন দেশম। শুরুতে দুই দলই সমানতালে লড়াই করলেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় তারা।

২৯তম মিনিটে গোলের সূচনা করেন দিসায়ের দুয়ে। বক্সের ভেতর প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। জাতীয় দলের জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম। ডান দিক থেকে আসা ক্রসে শক্তিশালী হেডে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন দুয়ে। এরপর ৬৩তম মিনিটে তাকে তুলে নেন দেশম, নামান একিটিকে'কে।

অন্যদিকে কলম্বিয়ার তারকা জেমস রদ্রিগেজ এবং লুইজ দিয়াজ প্রত্যাশা পূরণ করতে পারেননি। ৭৭তম মিনিটে জন আরিয়াস একটি গোল শোধ দিলেও ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না।

শেষ দিকে বদলি হিসেবে নামেন এমবাপ্পে, তবে গোল পাননি। একটি নিশ্চিত গোল অফসাইডের কারণে বাতিল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়