শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটই বোঝেন না প্রীতি জিন্টারা, সব ব্যাপারে নাক গলান! অভিযোগ পঠানের

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৮ বছরের ইতিহাসে মাত্র তিন বার প্লে-অফ খেলেছে তারা। এক বারও ট্রফি জিততে পারেনি। গত বার ফাইনালে উঠে হেরেছে বেঙ্গালুরুর কাছে। সেই পঞ্জাবের অন্তর্দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আনলেন ইরফান পঠান। জানালেন, পঞ্জাবের মালিকেরা ক্রিকেট না বুঝলেও সব ব্যাপারে মতামত দিতে আসেন।

স্টার স্পোর্টস’-এর অনুষ্ঠানে পঠান বলেছেন, দ্বিতীয় বছরে (২০০৯) দলের মধ্যে কোনও সমন্বয় ছিল না। আইপিএল সে বার দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। আমরা ভাল খেলতে পারিনি। প্রথম বছর সেমিফাইনাল খেলেছিলাম। সেই অধিনায়ককেই ধরে রাখা দরকার ছিল। তৃতীয় বছরে হঠাৎই নেতা বদলে গেল। ফলে কোচেদের মধ্যে একটা বিভেদ তৈরি হল। ওই কোচেরা কেউ ক্রিকেটীয় জগত থেকে আসেননি। দলের মালিকদের কারও ক্রিকেটবোধ ছিল না। ফলে কে কী বলছিলেন কিছুই বোঝা যাচ্ছিল না। -- আনন্দবাজার

শুরু থেকেই পঞ্জাবের মালিক অভিনেত্রী প্রীতি জ়িন্টা। তাঁর সঙ্গে যুগ্ম মালিক হিসাবে রয়েছেন নেস ওয়াদিয়া, মোহিত বর্মন এবং করণ পল। পঠানের অভিযোগ, দলমালিকদের মধ্যে মতানৈক্য থাকার প্রভাব পড়েছিল ক্রিকেট মাঠে।

ভারতের প্রাক্তন বোলারের কথায়, “প্রথমে মনে হয়েছিল ওরা খুব ভাল মালিক। একে অপরের সঙ্গে কথা হত। কিন্তু ভেতরে ভেতরে কারও মধ্যে কোনও সমন্বয় ছিল না, যার প্রভাব দেখা যেত সিদ্ধান্ত নেওয়ার সময়। ধরা যাক একজন মালিক বললেন, আমাদের ওই দলের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করা উচিত’। আর একজন মালিক বললেন, ‘আমাদের অমুক দল খেলানো উচিত’। মাঠে ফলাফল না পাওয়া গেলে বিরাট সমস্যা তৈরি হত।

পাঞ্জাবের হয়ে ৪২টি ম্যাচে ৪৭টি উইকেট নিয়েছেন পঠান। তাঁর মতে, পরিস্থিতি হয়তো এখন বদলেছে। বলেছেন, এখন মনে হচ্ছে পরিস্থিতি বদলেছে। ওদের দলটা থিতু হয়েছে। তবে ১২ বছরে ১২ জন অধিনায়ক খুব একটা ভাল বিষয় নয়। নেতৃত্বের উপরে আস্থা না থাকলে ক্রিকেটারেরাও নিজেদের নিরাপদ মনে করবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়