শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৬:৪৯ সকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে

স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের আগেই বড় দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। পায়ের পেশির চোটের কারণে ছয় সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বেলজিয়ান এই গোলরক্ষকের ডান পায়ের ঊরুর চোটের বিষয়টি জানায় রিয়াল কর্তৃপক্ষ। কিন্তু তার সেরে ওঠার সম্ভাব্য সময় নিয়ে কিছু জানানো হয়নি।

তবে বার্তা সংস্থা রয়টার্স ও ইএসপিএন বলছে, মাঠে ফিরতে ছয় সপ্তাহের মতো সময় লাগতে পারে কোর্তোয়ার। ফলে আগামী ৭ ও ১৫ এপ্রিল বায়ার্নের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের দুই লেগসহ লা লিগায় গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাচে খেলতে পারবেন না তিনি। কোর্তোয়ার অনুপস্থিতিতে রিয়ালের গোলপোস্ট সামলাবেন দলটির ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রেই লুনিন।

গত মঙ্গলবার ইউরোপ ক্লাব সেরার মঞ্চে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফিরতি লেগে বিরতির পর আর মাঠে নামেননি কোর্তোয়া। বাকিটা সময় পোস্ট সামলান লুনিন। ম্যাচটি ২-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রাখে রিয়াল।

লা লিগায় শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। আগামী রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা। মৌসুমের প্রথম দেখায় নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ৫-২ গোলে হেরেছিল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়