শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০২:৫০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল দল থেকে বাদ নেইমার

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন নেইমার। কিন্তু ফিটনেস সমস্যায় শেষ পর্যন্ত মূল দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড। 

যুক্তরাষ্ট্রে আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরও প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। 

সান্তোসের হয়ে সম্প্রতি পেশির সমস্যায় একটি ম্যাচ খেলতে পারেননি। এই কারণে আর নেইমারকে দলে রাখা হয়নি। তাতে মূল স্কোয়াড ঘোষণার আগে তাকে সরাসরি পর্যবেক্ষণের পরিকল্পনাও ভেস্তে যায় কোচ কার্লো আনচেলত্তির।

৩৪ বছর বয়সী নেইমার ৭৯ গোল নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর জাতীয় দলে আর খেলেননি। গত বছর সান্তোসে ফেরার পরও ধারাবাহিকভাবে ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

স্কোয়াড ঘোষণার পর আনচেলত্তি বলেছেন, ‘নেইমার শতভাগ ফিট থাকলে বিশ্বকাপে থাকতে পারে। আমি তাকে দলে নেইনি কারণ সে এখনো শতভাগ প্রস্তুত নয়। তাকে নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলতে হবে।’

আক্রমণভাগে পরিবর্তন আনতে ১৯ বছর বয়সী এন্দ্রিককে দলে ডেকেছেন ইতালিয়ান এই কোচ। তাতে প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরছেন এই তরুণ। পাশাপাশি ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগোও প্রথমবারের মতো ডাক পেয়েছেন।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন বেকার, বেন্তো, এদেরসন মোরায়েস 

রক্ষণভাগ: ওয়েসলি, অ্যালেক্স সান্দ্রো, ডগলাস সান্তোস, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ব্রেমার, দানিলো, ইবানেজ, লিও পেরেইরা 

মিডফিল্ড: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো, ফাবিনহো, গ্যাব্রিয়েল সারা

আক্রমণভাগ: এন্দ্রিক, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, রায়ান, জোয়াও পেদ্রো, গ্যাব্রিয়েল মার্টিনেলি, মাতেউস কুনহা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়