শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ১১:৪০ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বেঙ্গালুরু ও হায়দরাবাদ ম্যাচ দিয়ে আই‌পিএ‌লের পর্দা উঠ‌ছে ২৮ মার্চ

স্পোর্টস ডেস্ক : ঘোষণা করা হ‌য়ে‌ছে আইপিএলের এবারের আসরের সময়সূচী। আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মূলত, গত জুনে চিন্নাস্বামীতে বেঙ্গালুরুর প্রথম আইপিএল শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানির পর, এই মাঠে আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

কর্নাটক রাজ্য সরকার সম্প্রতি এই স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়। বেঙ্গালুরুর পাঁচটি হোম ম্যাচ হওয়ার কথা এখানে। প্রাথমিকভাবে এবারের আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি বুধবার প্রকাশ করা হয়েছে। তবে, আসাম, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর দ্বিতীয় ধাপে বাকি ম্যাচগুলোর সূচি প্রকাশ করা হবে।

এর আগে, ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে যখন ভারতে সাধারণ নির্বাচন অথবা কোনো রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে, তখন ফ্র্যাঞ্চাইজি লিগটির সূচি দুই ভাগে ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, হায়দরাবাদের জন্য এটি দ্বিতীয়বারের মতো আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলা, আর বেঙ্গালুরুর জন্য এটি সপ্তমবার। এছাড়া এই মৌসুমে কয়েকটি দলের বিকল্প হোম ভেন্যুও রাখা হয়েছে। বেঙ্গালুরু দুটি ম্যাচ খেলবে রায়পুরে, আর পাঞ্জাব কিংস তিনটি ম্যাচ খেলবে ধর্মশালায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়