শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে ২৭৪ রানে আটকে দিলো বাংলাদেশ

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে সফরকারীরা।

ইনিংসের শুরুতেই আগ্রাসী ব্যাটিং করেন পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত। অন্য ওপেনার সাহিবজাদা ফারহানকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন সাদাকাত। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১০৩ রান।

ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করে এই জুটি ভাঙেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সাদাকাত, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।

এরপর ব্যাট করতে নামেন তরুণ ব্যাটার শামিল হুসাইন। তবে বড় কিছু করতে পারেননি তিনি। ২২ বলে ৬ রান করে আউট হন। অন্যদিকে ধীরে ধীরে রান তুলছিলেন সাহিবজাদা ফারহান। শেষ পর্যন্ত ৪৬ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা দলের হাল ধরেন। দুজন মিলে ১০৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে পাকিস্তানকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন। তবে বিতর্কিত এক রান আউটে থামতে হয় সালমানকে। তিনি ৬৩ বলে ৬৪ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে রিজওয়ান করেন ৪৪ রান।

শেষ দিকে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় রান তুলতে পারেনি পাকিস্তানের নিচের সারির ব্যাটাররা। শেষ ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১৪ রান করেন ফাহিম আশরাফ। এছাড়া আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ ও হারিস রউফ ২ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন ২টি উইকেট। বাকি তিনটি উইকেট নেন তিনজন বোলার। জয়ের জন্য এখন বাংলাদেশের প্রয়োজন ২৭৫ রান।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়