শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্যকুমার বিশ্বকাপ জয়ের পরই নেতৃত্ব হারাতে চলেছেন!

স্পোর্টস ডেস্ক : তার নেতৃত্বে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথম দল হিসাবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়, প্রথম দল হিসাবে টানা দু’বার বিশ্বকাপ জয়, একমাত্র দল হিসাবে তিনবার টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন – রোববার আহমেদাবাদে রেকর্ডের হ্যাটট্রিক গড়েছে টিম ইন্ডিয়া। কিন্তু এত কিছুর পরেও শোনা যাচ্ছে নেতৃত্ব হারাতে পারেন স্কাই।

বিভিন্ন সংবাদমাধ্যমে অন্তত এমনই দাবি করা হয়েছে। এই খবরের পর তোলপাড় ক্রিকেটমহলে। সূর্যের বয়স এখন ৩৫। এরই মধ্যে জোর জল্পনা, সূর্যর জুতোয় অন্য কেউ পা গলাতে চলেছেন। অনেকেই আবার বলছেন, নিজে থেকেই নাকি নেতৃত্ব ছাড়ার কথা ভাবছেন তিনি। যদিও বিসিসিআইয়ের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। -- সংবাদপ্রতি‌দিন

ক্যারিয়ারে ১১৩ টি-টোয়েন্টির পাশাপাশি ৩৭ ওয়ানডে এবং একটি টেস্ট খেলেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট ছাড়া তিনি ধারাবাহিক নন। ভবিষ্যতেও তাঁকে অন্য ফরম্যাটে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। এই পরিস্থিতিতে তাঁর হাত থেকে নেতৃত্বের ব্যাটন উঠে যাওয়ার জল্পনার নেপথ্যে অবশ্য কতকগুলি কারণও রয়েছে।

প্রথম কারণ গৌতম গম্ভীরের নীতি। টিম ইন্ডিয়ার হেডকোচ আগামী দু'বছরের পরিকল্পনা করেই এগোতে চাইবেন। এই মুহূর্তে সূর্যর বয়স ৩৫। দু'বছর পর তাঁর বয়স বেড়ে দাঁড়াবে ৩৭। তাছাড়াও অতীতে যে সূর্যকুমারকে আমরা দেখতে অভ্যস্ত, সেই সেই ফর্মে তাঁকে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাপে ৯ ম্যাচে তাঁর রান ২৪২। ফাইনালেও পর্যন্ত ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। সেই কারণেই নেতৃত্ব বদল তো দূরের ব্যাপার, প্রথম একাদশেও তাঁর জায়গা নিশ্চিত নয় বলে মনে করছে ক্রিকেটমহল।

সূর্যকুমার দলে না থাকলে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে তরুণদের জন্য দরজা খুলে যেতে পারে। টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় দায়িত্ব নেওয়ার সম্ভাব্য দাবিদার হিসাবে একাধিক ক্রিকেটারের নাম উঠে আসছে। যাঁদের মধ্যে রয়েছেন শ্রেয়স আইয়ারও।

তাছাড়াও কোনও ক্রিকেটারের প্রথম একাদশে জায়গা যদি অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে কেবলমাত্র অধিনায়কত্বের ভিত্তিতে তাঁকে জাতীয় দলে ধরে রাখার ব্যাপারে অনীহা দেখাতে পারে বিসিসিআই। এক্ষেত্রেও পরিস্থিতি তাঁর বিপক্ষে যেতে পারে।

এই পরিস্থিতিতে বিসিসিআই চাইবে আগামী দু'বছরের জন্য পরিকল্পনা করে দল গুছিয়ে নিতে। সেক্ষেত্রে নতুন কাউকে দায়িত্ব নিলে তিনি নিজের মতো করে দল গড়ে পিঠে নিতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়