শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৯:১১ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলে এক ফুটবল ম্যাচে রেকর্ড ২৩ লাল কার্ড

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের একটি টুর্নামেন্টের ফাইনালে বল দখলকে কেন্দ্র করে হঠাতই সংঘর্ষে জড়িয়ে পড়লেন দুই দলের খেলোয়াড়। আর এই ঘটনায় দেশটির ইতিহাসে এক ম্যাচে রেকর্ড ২৩টি লাল কার্ড দেখিয়েছেন রেফারি।

রোববার ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস জেরিসের টুর্নামেন্ট কাম্পেওনাতো মিনেইরোর ফাইনালে ক্রুজেইরো ও আতলেতিকো মিনেইরোর ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচটি ১-০ গোলে জেতে ক্রুজেইরো। ---- অলআউট স্পোর্টস

এক প্রতিবেদনে দেশটির সংবাদপত্র ‘ও গ্লোবো’ জানায়, এটি ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড। এর আগে ১৯৫৪ সালে পর্তুগিজা ও বোতাফোগোর মধ্যকার একটি ম্যাচে ২২ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছিল।

বেলো হরিজন্তেতে অনুষ্ঠিত ম্যাচের শেষ দিকে একটি আলগা বলের দখল নেওয়ার চেষ্টায় আতলেতিকো গোলরক্ষক এভেরসনের সঙ্গে সংঘর্ষ হয় ক্রিশ্চিয়ানের। পরে ক্রুজেইরো মিডফিল্ডারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এভেরসন।

মুহূর্তের মধ্যেই ক্রুজেইরোর খেলোয়াড়রা এসে এভেরসনকে ঘিরে ধরলে মাঠ রণক্ষেত্রে পরিণত হয়। দুই দলের খেলোয়াড়দের আলাদা করতে নিরাপত্তা কর্মীরাও হিমশিম খান।

এই ঘটনায় এভেরসন ও ক্রিশ্চিয়ানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তার রিপোর্টে মোট ২৩ জন খেলোয়াড়কে লাল দেখানোর কথা জানান। এর মধ্যে ক্রুজেইরোর ১২ জন এবং আতলেতিকো মিনেইরোর ১১ জন সদস্য রয়েছেন।

আতলেতিকো ফরোয়ার্ড হাল্ক এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমকে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। আমি কোনো ফুটবল ম্যাচে এমন সহিংসতা আগে কখনো দেখিনি। আমরা এই ধরণের উদাহরণ তৈরি করতে পারি না কারণ বিশ্বজুড়ে এর বিরূপ প্রভাব পড়ে। নিজেদের এবং ক্লাবের ইমেজ রক্ষা করার দায়িত্ব আমাদেরই।

অন্যদিকে ক্রুজেইরো কোচ তিতে শিরোপা জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি সমর্থকদের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে চাই। আমার হয়তো অনেক সময় যোগ্যতার অভাব থাকতে পারে, কিন্তু কাজের প্রতি সততা আর সমর্থকদের প্রতি শ্রদ্ধাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়।

ব্রাজিলের শীর্ষ লিগ সেরি আয় বর্তমানে পয়েন্ট তালিকার ১৯ নম্বরে আছে ক্রুজেইরো। আতলেতিকোর অবস্থান ১৭ নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়