শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৩:৪০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। টানা দুই পরাজয়ে বিশ্বকাপ স্বপ্ন প্রায় শেষ পিটার বাটলার শিষ্যদের।

১০৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। ১৫ মিনিটে দলটি গোল উৎসবে মাতলেও বাঁধা হয়ে দাঁড়ান রেফারি। ভিএআরের সহায়তায় বাজান হ্যান্ডবলের বাঁশি। ২৬ মিনিটে কোরিয়ার করা আরও একটি গোল ভিএআরের সহায়তায় বাতিল করেন রেফারি। মিনিট চারেকের মাথায় এবার অফসাইডে বাতিল হয় কোরিয়ার করা তৃতীয় গোল।

তবে বিরতির ঠিক আগে পেনাল্টি গোলে এগিয়ে যায় কোরিয়া। পরের মিনিটে আরও এক গোল হজম করে বাংলাদেশ। বিরতির পর আরও ৩ গোল দেয় উত্তর কোরিয়া। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে দুই ম্যাচে ৭ গোল হজম করা বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়