শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়ান কাপ ফুটবল আজ শুরু, বাংলা‌দে‌শের প্রথম ম‌্যাচ ৩ মার্চ চী‌নের বিরু‌দ্ধে

স্পোর্টস ডেস্ক : এফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর বসতে চলেছে। আজ রোববার (১ মার্চ) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টুর্নামেন্ট। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। উদ্বোধনী ম্যাচে  স্বাগতিক অস্ট্রেলিয়া খেলবে ফিলিপাইনের বিপক্ষে।

১২ দলের টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। গ্রুপে আফঈদা-ঋতুপর্ণারা খেলবেন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে। শক্ত প্রতিপক্ষ হলেও প্রথমবারেই চমক দেখানোর প্রত্যাশা বাংলার নারীদের। কোচ পিটার বাটলারের অধীনে গত এক বছরে বেশ ধারাবাহিক বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার তিনটি শহরের পাঁচটি ভেন্যুতে ২১ মার্চ পর্যন্ত চলবে এশিয়ান কাপের লড়াই। বাংলাদেশের মিশন শুরু হবে আগামী ৩ মার্চ। সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ একাধিকবার চ্যাম্পিয়ন হওয়া চীন। একই মাঠে দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের মেয়েরা খেলবে উত্তর কোরিয়ার সঙ্গে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ মার্চ পার্থের রেকটেঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ মোকাবিলা করবে উজবেকিস্তানের।

সাফের গন্ডি পেরিয়ে বাংলাদেশের চোখ এখন এশিয়ার বড় মঞ্চে। সেরাদের সেরা হতে হলে লড়াই করতে হবে পরাশক্তিদের চোখে চোখ রেখে। অভিষেকের অপেক্ষায় থাকা বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড় স্বপ্ন দেখছেন ভালো কিছুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়