শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা 

 স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগেই মেসির মন্তব্যে বাড়ল জল্পনা। শুক্রবারই ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপবিন্যাস করা হয়। তার আগের দিন মেসি জানালেন, বিশ্বকাপে তাঁর খেলা নিশ্চিত নয়। হয়ত তিনি বাড়িতে বসে টিভিতে বিশ্বকাপের খেলা দেখতে পারেন। আর এরপরই মেসির বিশ্বকাপ খেলা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এক সাক্ষাৎকারে বিশ্বকাপ বিষয়ক একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন মেসি। ২০২২ বিশ্বকাপ জয়ী ফুটবলার বলেছেন, ‘‌এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে। আমাদের কোচ লিওনেল স্কালোনি ব্যাপারটা বুঝেছেন। এটা নিয়ে আলোচনাও হয়েছে। তবে আমার আশা বিশ্বকাপ খেলতে পারব।  --- আজকাল

আগেও একাধিকবার বলেছি ২০২৬ বিশ্বকাপ খেলা আমার স্বপ্ন। তবে সবচেয়ে খারাপ হতে পারে, আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম। কিন্তু সেটাও আমার কাছে আলাদা অনুভূতি হবে।

২০২২ সালে এসে স্বপ্নপূরণ হয়েছিল মেসির। কাতারে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে। আমেরিকায় খেললে তিনি ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন। এলএমটেন বলেছেন, ‘‌বিশ্বকাপ সব ফুটবলারের কাছেই আলাদা অনুভূতি। অন্তত আর্জেন্টিনার কাছে তো বটেই। আমরা একটা অন্য ধারণা নিয়ে বাঁচতে ভালবাসি।

আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা কতটা?‌ আশাবাদী মেসি বলছেন, ‘‌আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। বছরের পর বছর সেটা সবাই দেখেছে। স্কালোনি আসার পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। দলের সকলেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। মানসিকভাবে শক্তিশালী। ফুটবলাররা ট্রফি জিততে চায়। অনুশীলন বা ম্যাচেই সেটা বোঝা যায়। ওরা সকলেই নিজেদের উজাড় করে দেয়।’‌ এরপরই মেসি যোগ করেন, ‘‌বিশ্বকাপ আবার জিততে পারি। সেই দল আমাদের রয়েছে। আরও একবার চেষ্টা তো করাই যায়। তবে ছোটখাটো ব্যাপারগুলো ঠিক করতে হবে। যে কোনও দেশ আমাদের ছিটকে দিতে পারে। একটা শট পোস্ট লাগলে বা পেনাল্টিতে বাইরে মারলেই বিদায় নিতে পারি।

কাতার বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনা হারিয়েছিল নেদারল্যান্ডস এবং ফ্রান্সকে। মেসি বলেছেন, ‘‌আমরা পেনাল্টিতে জিতলেও দুটো ম্যাচেই বিপক্ষের থেকে ভাল খেলেছিলাম। যদিও পেনাল্টিতে হারের সম্ভাবনাও থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়