শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর

স্পোর্টস ডেস্ক : ইতা‌লিয়ান  লিগ সি‌রি আ‌তে টানা দুই ম্যাচ হারের পর পিসার বিপক্ষেও পয়েন্ট হারাতে বসেছিল ইন্টার মিলান। তবে ত্রাণকর্তা হিসেবে হাজির হন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। তার জোড়া গোলে জয় পায় নেরাজ্জুরিরা।

ম্যাচের ৬৯ মিনিটে দারুণ প্লেসমেন্টে ইন্টারকে এগিয়ে দেন মার্টিনেজ। এরপর ৮৩ মিনিটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন। এই ম্যাচটি তার জন্য ছিল বিশেষ কিছু। সিরি ‘আ’তে এটি ছিল তার ২৫০তম ম্যাচ। পাশাপাশি, ইতালিয়ান শীর্ষ লিগে মোট ২৯টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। এই রেকর্ড এখন পর্যন্ত কোনো ফুটবলারের পক্ষে গড়া সম্ভব হয়নি।

ইন্টার মিলানের হয়ে লাউতারোর মোট ৩৫২ ম্যাচে ১৬৩ গোল। এই জোড়া গোলের ফলে তিনি ক্লাবের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সান্দ্রো মাজ্জোলাকে পেছনে ফেললেন। আর আলেসান্দ্রো বোনিনসেগনারের (১৭১ গোল) রেকর্ড ভাঙতে তার আর মাত্র ৯ গোল বাকি। ক্লাবের সর্বাধিক গোলের রেকর্ড জিউসেপে মেয়াজার। তার গোলসংখ্যা ২৮৪।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লাওতারো করেছেন ১০টি গোল। সিরি ‘আ’তে ১৩ ম্যাচে ইন্টার মিলানের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমান ম্যাচ খেলা এসি মিলান ও নাপোলির পয়েন্ট ২৮।

  • সর্বশেষ
  • জনপ্রিয়