শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চীনের কাছে ৪ গো‌লে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক : স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের  গ্রুপপ‌র্বে দুর্দান্ত পারফরম করা বাংলা‌দেশ শেষ ম‌্যাচে নিজে‌দের তু‌তে ধর‌তে পা‌রে‌নি।

রোববার (৩০ নভেম্বর) চীনের তঙ্গিলা লং স্টেডিয়ামে স্বাগতিক চীনের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব শেষ করলো বাংলাদেশ। 

দুই দলের পয়েন্ট সমান ১২ করে হওয়ায় এবং চীন গোল পার্থক্যে এগিয়ে থাকায় মূল পর্বে উঠতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ; নবম মিনিটে সতীর্থের ক্রসে শুয়াই ওইহাও নিখুঁত টোকায় এগিয়ে নেন চীনকে। 
 
ওইহাওয়ের দ্বিতীয় গোলে দায় আছে কামাল মৃধার। তার কাছ থেকেই বল কেড়ে নিয়ে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে পরাস্ত করেন চীনের এই তরুণ ফরোয়ার্ড। ৫৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ওহাইও। 
 
বাকি সময়েও তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। উল্টো ম্যাচের ৮৮তম মিনিটে আরেকটি গোল হজম করে বসে গোলাম রাব্বানি ছোটনের দল। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বে উঠেছে চীন। 
 
তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যাত্রা শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে ব্রুনাইকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল  লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর শ্রীলঙ্কাকে ৫-০ ও বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়