শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মোনাকোর কা‌ছে হে‌রে গে‌লো পিএসজি

স্পোর্টস ডেস্ক : ভাগ‌্য খারাপ পিএস‌জির। নব্বই মি‌নি‌টের খেলায় নিরঙ্কুশ আ‌ধিপত‌্য বিস্তার ক‌রেও গোল কর‌তে পা‌রে‌নি। উপরন্তু তা‌দের গোল হজম কর‌তে হ‌লো।

এ‌দি‌নের খেলায় বল দখল ও আক্রমণে এগিয়ে থাকল পিএসজি। কিন্তু ঘরের মাঠে আসল কাজটা করলো মোনাকো। দ্বিতীয়ার্ধের গোলে লিগ চ‍্যাম্পিয়নদের হারিয়ে দিল সেবাস্তিয়ান পোকোনিয়োলির দল। --- বি‌ডি‌নিউজ

লিগ আঁর ম‍্যাচে শনিবার ১-০ গোলে হেরেছে পিএসজি। ৬৮তম মিনিটে চমৎকার গোলে ব‍্যবধান গড়ে দিয়েছেন তাকুমি মিনামিনো।

১৪ ম‍্যাচে দ্বিতীয় হারের পরও ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। তবে, ১৩ ম‍্যাচে ২৮ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে থাকা মার্সেই ও লঁসের সুযোগ আছে লুইস এনরিকের দলকে পেছনে ফেলে শীর্ষে ওঠার।

১৪ ম‍্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে মোনাকো।

ঘরের মাঠে প্রথম সুযোগ পায় মোনাকো। চতুর্থ মিনিটে মোহামেদ সালিসুর বাম পায়ের শট ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক। ১৬ মিনিট পর তিনি ব‍্যর্থ করে দেন আলেকসান্দার গলোভিনের ডান পায়ের শট।

৩২তম মিনিটে তাকুমি মিনামিনোর শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন পিএসজি গোলরক্ষক। তিন মিনিট পর খাভিচা কাভারাৎস্খেলিয়ার শট ব‍্যর্থ করে দেন মোনাকো গোলরক্ষক। লক্ষ‍্যে পিএসজির এটাই ছিল প্রথম শট।

দ্বিতীয়ার্ধে প্রথম ভালো সুযোগ পান কাভারাৎস্খেলিয়া। গোলরক্ষককে এবারও পরাস্ত করতে পারেননি পিএসজি ফরোয়ার্ড।

৬৮তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন মিনামিনো। গলোভিনের কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন তিনি।

৮০তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় মোনাকো। জার্মান ডিফেন্ডার টিলো কেহরাহকে শুরুতে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর মনিটরে ফাউলের রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে দেখান লাল কার্ড।

একজন বেশি থাকার সুবিধাও বাকি সময়ে কাজে লাগাতে পারেনি পিএসজি। দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মোনোকো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়