শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌নেক লড়াই ক‌রেও জিত‌তে পার‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি নিউক্যাসলের কা‌ছে হে‌রে গে‌লো

স্পোর্টস ডেস্ক : লড়াই হ‌লো সমা‌নে সমান, কিন্তু অকস্মাত জয় পে‌লো নিউক‌্যাসল ইউনাই‌টেড। প্রতিপক্ষ ম‌্যান‌চেস্টার সি‌টি যে‌নো অবাক ব‌নে গে‌লো। শনিবার (২২ নভেম্বর) সেন্ট জেমস পার্কে সাত মিনিটের ঝড়ে দুই পাশের জালে বল গেল তিনবার। রোমাঞ্চকর লড়াইয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের জয়ে শেষ হাসি হেসেছে নিউক্যাসল ইউনাইটেড।

জোড়া গোল করে নিউক্যাসলের জয়ের নায়ক হার্ভে বার্নস। এই ইংলিশ তারকার দুই গোলের মাঝে সিটির হয়ে গোল করেন রুবেন দিয়াস। -- সময়‌নিউজ

ম্যাচে বল দখলে আধিপত্য দেখিয়েছে সিটিজেনরাই। ৬৮ শতাংশ বল দখলে রেখে  ১৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে তারা। নিউক্যাসলের ৯টি শটের পাঁচটিই লক্ষ্যে ছিল।

১২ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে পাওয়া ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে সিটি। দুইয়ে থাকা চেলসির সঙ্গে তাদের পয়েন্ট  ব্যবধান ১। আর্সেনাল ১১ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।

গত ২০ বছরে সিটির বিপক্ষে মাত্রই দ্বিতীয়বারের মতো জয় পেল নিউক্যাসল। ১২ ম্যাচে ১৫  পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে উঠেছে ম্যাগপাইরা।

প্রথমার্ধে দুই দলই সহজ সুযোগ মিস করেছে। দ্বিতীয়ার্ধেও সুযোগ মিসের মহড়া দিয়েছে তারা। অবশেষে ৬৩ মিনিটে ডেডলক ভাঙেন বার্নস। বক্সের বাইরে থেকে জোড়াল শটে এগিয়ে দেন নিউক্যাসলকে।

জবাব দিতে সিটিও সময় নেয়নি। ৬৮ মিনিটে দিয়াসের শট বক্সে অন্য খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়।

তবে, ৭০ মিনিটে ফের গোল খায় সিটি। ব্রুনো গিমারেসের হেড ক্রসবারে লাগার পর সামনে পাওয়া বল জালে পাঠান বার্নস। ভিএআরে দীর্ঘক্ষণ অফসাইড পরীক্ষা করে গোলের বাঁশি বাজান রেফারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়