শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:৩৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াই বছর পর নিজস্ব দুর্গে ফিরেই বড় জয় বার্সেলোনার

আড়াই বছর পর নিজস্ব দুর্গ ক্যাম্প ন্যুতে ফিরেই জয় তুলে নিলো বার্সেলোনা। লা লিগার ম্যাচে আতলেতিক বিলবাওকে ৪–০ গোলে হারিয়ে ঘরে ফেরা রাঙিয়ে তুলেছে কাতালান ক্লাবটি। এ জয়ে অন্তত সাময়িকভাবে হলেও পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জাভির দল।

১৩ ম্যাচে ১০ জয় ও ৩১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সা উঠে এসেছে এক নম্বরে। সমান পয়েন্ট নিয়ে পিছিয়ে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। আগামীকাল এলচের বিপক্ষে হার এড়াতে পারলেই ফের শীর্ষস্থান ফিরে পাবে রাজধানির ক্লাবটি।

স্টেডিয়াম সংস্কার কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তাই ক্যাম্প ন্যুর গ্যালারি অর্ধেকেরও কম দর্শকের জন্য উন্মুক্ত ছিল। প্রায় ৪৫ হাজার দর্শক মাঠে বসে এই প্রত্যাবর্তনের সাক্ষী হন। আগামী মৌসুমে পুরো গ্যালারি খুলে দেওয়া হলে ধারণক্ষমতা পৌঁছাবে ১ লাখ ৫ হাজারে।

ম্যাচের মাত্র ৪ মিনিটেই রবার্ট লেভানডফস্কির গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফেরান তোরেস ব্যবধান বাড়ান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিট) স্কোরলাইন ৩–০ করে দেন তরুণ ফেরমিন লোপেজ। নির্ধারিত সময় শেষে (৯০ মিনিট) ফেরান তার ব্যক্তিগত জোড়া গোল পূর্ণ করে দলের চতুর্থ গোলটি করেন।

ম্যাচের ৫৪ মিনিটে মিডফিল্ডার সানচেত ফেরমিনকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে বিলবাওকে বাকি সময়টা ১০ জন নিয়ে খেলতে হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়