শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৪৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ বিশ্বকাপ: এখন পর্যন্ত টিকিট নিশ্চিত করেছে যে ৩০ দেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র আট মাস বাকি। আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত বৈশ্বিক আসর। আসন্ন আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো এই আসরে অংশ নেবে ৪৮টি দল। 

বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট ৩০টি দল এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এর মধ্যে স্বাগতিক তিনটি দেশ বাছাইপর্ব ছাড়াই সরাসরি মূলপর্বে খেলবে। এছাড়া ইউরোপ, আফ্রিকা, এশিয়া, উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ওশেনিয়া মিলিয়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে টুর্নামেন্টের দলসংখ্যা। 

ইউরোপ: ইউরোপ অঞ্চলের কোটা ১৬টি হলেও এখন পর্যন্ত মাত্র তিনটি দল—ইংল্যান্ড, ফ্রান্স এবং ক্রোয়েশিয়া তাদের বিশ্বকাপে থাকা নিশ্চিত করতে পেরেছে। ইউরোপের বাকি ১৩টি স্থানের জন্য এখনো বাছাইপর্বের খেলা চলছে।

দক্ষিণ আমেরিকা: দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোটা ৬টি। ইতোমধ্যে ছয়টি দলই বাছাইপর্বে দাপট দেখিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। এই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে।  

উত্তর ও মধ্য আমেরিকা: আয়োজক ৩ দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ছাড়া বাকি তিনটি জায়গা এখনও দখলের অপেক্ষায়। বর্তমানে ১২ দল এখনো লড়াই করছে- পানামা, এল সালভাদর, গুয়াতেমালা, সুরিনাম, জ্যামাইকা, কুরাসাও, ত্রিনিদাদ ও টোবাগো, বারমুডা, কোস্টারিকা, হন্ডুরাস, হাইতি ও নিকারাগুয়া।

আফ্রিকা: আফ্রিকা থেকে ৯ দল সরাসরি বিশ্বকাপে যাবে। যার সবকটি চূড়ান্ত হয়েছে। বিশ্বমঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা।

এশিয়া: এশিয়ান অঞ্চল থেকে ৮ দল সরাসরি যাবে বিশ্বকাপের মঞ্চে। জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান এর মধ্যেই নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট।

ওশেনিয়া: ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড সরাসরি খেলবে বিশ্বকাপে। নিউ ক্যালেডোনিয়া প্লে-অফে যাবে।

চূড়ান্ত প্লে-অফ: চূড়ান্ত প্লে-অফ থেকে দুটি দল মূল পর্বে জায়গা পাবে। যার জন্য লড়াই করবে ৬টি দল (১টি আফ্রিকা, ১টি এশিয়া, ২টি কনকাকাফ, ১টি ওশেনিয়া, ১টি দক্ষিণ আমেরিকা)। মার্চ ২০২৬-এ প্লে-অফ অনুষ্ঠিত হবে, যা স্বাগতিক দেশের ভেন্যুতে টেস্ট ইভেন্ট হিসেবে আয়োজন করা হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়