শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১২:১২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ঢাকায় রাজনৈতিক অশা‌ন্তির  দিনেও বাংলা‌দেশ-‌নেপাল ম্যাচে ১৭ হাজারের বেশি টিকেট বিক্রি 

স্পোর্টস ডেস্ক : এ‌শিয়ান কাপ বাছাই প‌র্বে বাংলা‌দেশ ও ভার‌তের মধ‌্যকার ম‌্যাচ আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার চার মিনিটের মধ্যেই সব টিকিট ‘সোল্ড আউট’।

তবে ১৩ নভেম্বর রাজনৈতিক দলগুলোর কর্মসূচি থাকার কারণে ওই দিনের বাংলাদেশ-নেপাল ম্যাচের টিকিট বিক্রি শুরুতে কিছুটা ধীরগতির ছিল। কিন্তু হামজা চৌধুরী ও সমিত সোমরা ঢাকায় আসার পর থেকেই দর্শকদের আগ্রহ বাড়তে শুরু করেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ-নেপাল ম্যাচের ১৭ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি এখনো চলমান, ফলে বৃহস্পতিবারের মধ্যেই বাকি টিকিটও বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট না পেয়ে অনেক দর্শক এখন বাংলাদেশ-নেপাল ম্যাচের দিকে ঝুঁকছেন, শুধু হামজা-সমিতদের খেলা দেখার জন্যই।

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারি টিকিটের দাম ৫০০ টাকা, আর বাংলাদেশ-নেপাল ম্যাচের টিকিট ৩০০ টাকা। তুলনামূলকভাবে কম দামও দর্শকদের আকর্ষণ করছে। 

ফলে ১৩ নভেম্বরের ম্যাচেও পূর্ণ গ্যালারিতে জমজমাট পরিবেশে ফুটবল উন্মাদনায় মেতে উঠতে পারেন হামজা-জামাল-সমিতরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়