শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল 

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু আগামী ১১ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। 
 আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার বাতিস্তুতা, ক্যানেজিয়া ও ভেরনের মধ্যে যে কোন একজনকে ভবিষ্যতে দেখা যেতে পারে।

ব্রাজিল, আর্জেন্টিনা ও স্বাগতিক বাংলাদেশের একটি দল নিয়ে, আগামী ৫ থেকে ১১ ডিম্বের ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট। শেষদিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন কাফু। জানিয়েছেন এএফবির ম্যানেজিং ডিরেক্টর আসাদুজ্জামান হারুন। ----- সময়‌নিউজ 

এর আগে রোনালদিনিও, এমি মার্টিনেজের মতো কিংবদন্তি ফুটবলার যখন ঢাকায় এসেছিলেন, তখন অনেক অব্যবস্থাপনা ছিলো আয়োজকদের। তবে, এবার সে ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে নিশ্চিত করেছেন তিনি। আসরে মাঠসহ সার্বিক সহযোগিতা করবে বাফুফে।

শুধু ব্রাজিলের কাফু নন, তার সঙ্গে আর্জেন্টিনার শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে আসতে পারেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন, গাব্রিয়েল বাসিস্তুতা কিংবা ক্লদিও ক্যানেজিয়া- এই তিনজনের মধ্য থেকে যে-কোনো একজন। 

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামান। 
 
প্রতিযোগিতা আয়োজন ও কাফুকে আনার বিষয়ে আসাদুজ্জামান বলেন, ‘এই টুর্নামেন্ট করার মূল উদ্দেশ্য বাংলাদেশের তরুণ ফুটবলারদের উদ্বুদ্ধ ও উজ্জীবিত করা। আমরা কাফুর সঙ্গে যোগাযোগ করেছি। তার সঙ্গে চুক্তিও হয়েছে। আশা করি, আগামী মাসে তিনি ঢাকায় আসবেন। আমরা ভেরন, বাতিস্তুতা, ক্যানেজিয়ার সঙ্গেও কথা বলছি। তাদের একজন আসতে পারেন। এখনো সেটা চূড়ান্ত হয়নি।

তিন দলের সুপার কাপে খেলতে আগামী ২ ডিসেম্বর ঢাকায় আসছে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব-২০ দল। যারা মূলত স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ খেলে থাকে। এর এক দিন পর আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব-২০ দল। ক্লাবটি ব্রাজিলের তৃতীয় স্তরের প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয়। 

বাংলাদেশ দল গঠন করা হবে অনূর্ধ্ব-১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে। সংবাদ সম্মেলনে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ‘আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি। ম্যাচগুলো জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হবে। অনূর্ধ্ব-১৭, ২০ ও ২৩ দল থেকে বাছাই করে বাংলাদেশ দল গঠন করা হবে।

৫ থেকে ১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার তিনটি ম্যাচ। টিকেট কেটে ম্যাচগুলো উপভোগ করার সুযোগ পাবেন সাধারণ দর্শকেরাও। কিন্তু টিকিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি। প্রথম দিন বাংলাদেশ খেলবে ব্রাজিলের বিপক্ষে। এরপর ৮ ডিসেম্বর প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। আর ১১ ডিসেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনার আমন্ত্রিত দুই ক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়