শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টানা সি‌রিজ খেল‌ছে, বিরতি পেলে সবাই নতুন উদ্যমে ফিরবে: লিটন দাস

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে নেপালের বিপক্ষেও হারের অভিজ্ঞতা হয়েছে ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের। তারাই বাংলাদেশকে টাইগার‌দের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করে গেছে। সিরিজ জুড়ে বাংলাদেশের ব্যাটার ও বোলাররা কোনো লড়াইই উপহার দিতে পারেননি। --- ক্রিক‌ফ্রেঞ্জি

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে কোনো মতে দেড়শ পাড় করে বাংলাদেশ। তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ওয়েস্ট ইন্ডিজ ১৫২ রানের লক্ষ্য ১৯ বল হাতে রেখেই ৫ উইকেটে পেরিয়ে গেছে। এই সিরিজ হারের পেছনে ক্লান্তি ও কন্ডিশনকে দায়ী করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তার বিশ্বাস বিশ্রাম পেলেই সবাই আবার নতুন উদ্যোম নিয়ে ফিরে আসবেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সিরিজ শুরু হওয়াার আগেও আমি বলেছিলাম এখান থেকে একটা কঠিন সময় আসুক। আমার মনে হয় তারা আমাদের সব জায়গা থেকে কঠিন সময় দিয়েছে। তারা অনেক ভালো বোলিং করেছে, তাদের ব্যাটিংও অনেক ভালো ছিল। অবশ্যই, আপনি যখন ধারাবাহিকভাবে রান করবেন না...চিন্তার কোনো বিষয় না কারণ এখানে যারা ক্রিকেট খেলে তারা পরীক্ষিত, অনেক দিন ধরেই খেলে আসছে।'

বাংলাদেশ দল টানা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও মনে করিয়ে দিয়েছেন লিটন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক সময় দুই-একটা সিরিজ এমন যেতে পারে। যে খেলোয়াড়রা এখানে খেলেছে তারা টানা দুই-আড়াই মাস ধরে ক্রিকেট খেলছে। আমার মনে হয় অনেক সময় ব্রেকটাও গুরুত্বপূর্ণ। এখন একটা ব্রেক আছে, ব্রেকের পর রিফ্রেশ হয়ে আসবে। আমার মনে হয় ভালো কিছুই হবে।'

তিন ম্যাচেই বাংলাদেশ চাপের মধ্যে ছিল সেটা স্বীকার করে নিয়েছেন লিটন। তবে কন্ডিশনকে দায়ী করেছেন তিনি। বিশেষ করে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ শিশিরের কারণে বাড়তি সুবিধা পেয়েছে বলে দাবি লিটনের। বোলাররা চেষ্টা করেছেন সেরাটা দেয়ার। তবে অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে ছিল বলে মনে করেন লিটন।

তিনি বলেন, 'তিনটি ম্যাচেই আমরা চাপের মধ্যে ছিলাম। পিচ, শিশির আর আবহাওয়া— আমাদের পক্ষে ছিল না। কিছু উইকেটে ১৫০–১৬০ রান করাও সহজ ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শিশির তাদের ব্যাটিংয়ে অনেক সহায়তা করেছে। আমাদের বোলাররা চেষ্টা করেছে, কিন্তু কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়