শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচের সঙ্গে টানাপোড়েন মধ্যেই ভিনিসিয়ুসকে ২০৩০ সাল পর্যন্ত ধরে রাখতে চায় রিয়াল মাদ্রিদ

কোচ জাবি আলোনসোর সঙ্গে বদলি টানাপোড়েনের মধ্যেই রিয়াল মাদ্রিদ আগামী গ্রীষ্মে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনার আগ্রহ দেখিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের দাবী এই মৌসুমের শেষেই এ বিষয়ে ভিনিসিয়ুসের সঙ্গে সমঝোতা সেরে ফেলতে চায় লস ব্লাঙ্কোরা। কোচ ও খেলোয়াড়ের মধ্যে কোন বিরোধ থাকলেও সেটারও অবসান চায় ক্লাব। যদিও বিষয়টি ক্লাবের একেবারেই অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। 

বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ম্যাচ শেষের ১৮ মিনিট আগে ভিনিসিয়ুসকে মাঠ থেকে উঠিয়ে নেন আলোনসো। এই ঘটনায় অনেকটাই হতবাক ব্রাজিলিয়ান উইঙ্গার মাঠ ছাড়ার সময় কিছুটা বিস্ময় প্রকাশ করেন এবং সোজা টানেলে চলে যান। পরে টিভি ফুটেজে ধরা পড়ে মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় ভিনি কোচকে উদ্দেশ্য করে কিছু বলেছেন। অবশ্য কিছুক্ষণ পরে ভিনি আবারও বেঞ্চে ফিরে আসেন। 

ঐ সময় অনেকটাই ক্ষিপ্ত ভিনি ক্লাব ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন, এমনটাও শোনা গেছে। আর এতেই আলোনসোর সঙ্গে তার উত্তপ্ত সম্পর্কের বিষয়টি ও ক্লাবে তার ভবিষ্যৎ আবারও সামনে চলে আসে। 

এর আগে বছরের শুরুতে ভিনিসিয়ুস বেতন বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন। যা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের মধ্যে সমালোচনা তৈরি হয়। অনেকেই ঐ সময় বলেছিলেন ভিনি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। 

যদিও রিয়াল মাদ্রিদ এখনো ব্রাজিলিয়ান তারকা উইঙ্গাসের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আশাবাদী। ইঙ্গিত পাওয়া গেছে ২০৩০ সাল পর্যন্ত বার্নাব্যুতে তাকে ধরে রাখার প্রস্তাব আসছে যা আগামী গ্রীষ্মে কার্যকর হবে। তার আগেই আলোনসোর সঙ্গে বিষয়টিও সমাধান করতে চায় রিয়াল।

ভিনির সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি আছে। আলোসনোর সঙ্গে সম্পর্কের উন্নতি না হলে ভিনি নিজেই ক্লাব ছেড়ে চলে যাবেন। মাঠে ভিনির গুরুত্বের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব সবকিছু সমাধানের ইঙ্গিত দিয়েছে রিয়াল মাদ্রিদ।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়