শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রিজ হারা‌নোর লজ্জা নি‌য়ে এবার হোয়াটওয়াশ এড়াতে আফগা‌নিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ 

নিজস্ব প্রতি‌বেদক : ওয়ান‌ডে ক্রিকে‌টে মেরুদণ্ডহীন দ‌লে প‌রিণত হ‌য়ে‌ছে টাইগাররা।  এই ভার্সনে যে দল‌টির অ‌ভিজ্ঞতা খুব একটা বে‌শি নয়, সেই আফগা‌নিস্তা‌নের কা‌ছে টানা দুই ম‌্যাচ হে‌রে সি‌রিজ খুই‌য়ে‌ছে বাংলা‌দেশ।  এবার তা‌দের মান রক্ষার পালা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার (১৪ অ‌ক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 

হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ মিরাজদের সামনে। সেই সঙ্গে মাথায় থাকবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ। এ ম্যাচের একাদশেও আসতে পারে পরিবর্তন। আবুধাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে।

সিরিজ খোয়ানোর পর এখন বাংলাদেশের সামনে লড়াইটা হোয়াইটওয়াশ এড়ানোর। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর মরুর বুকে আফগানদের সামনে ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ, সেই সাথে চোখ রাঙাচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শঙ্কা।

সেই লড়াইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে রশিদ-নাবিদের বিপক্ষে মাঠে নামছে মেহেদী মিরাজের দল। নিশ্চিতভাবেই এ ম্যাচের একাদশে আসবে পরিবর্তন। দেখা যেতে পারে নাঈম শেখকে। ফিরতে পারেন তাসকিন আহমেদ।

বড় সমস্যা মিডল অর্ডারে। একমাত্র তাওহীদ হৃদয় ছাড়া মিডল অর্ডারে নেই কোনো জাতের ব্যাটার। ঘুরে ফিরে খেলছেন মিরাজ, জাকের আলী, সোহানরা। ব্যাটিং অর্ডারে নিজেকে উন্নীত করলেও মিরাজের স্ট্রাইক রেট নিয়েও বারবার উঠেছে প্রশ্ন। সেই সাথে ৯ ম্যাচে এক জয়ের অধিনায়কত্ব এখন কাঠগড়ায়! সব মিলিয়ে শেষ ম্যাচের একাদশ কেমন হতে পারে? দলের দু:সময়ে হৃদয়ের সাথে মিডল অর্ডারে দেখা যাবে ছন্দে থাকা সাইফ হাসানকে, যিনি প্রকৃত চার নম্বরেই খেলেছেন বেশিরভাগ সময়।

বাংলাদেশের বড় ভয় রশিদ খান। প্রথম দুই ম্যাচে তিনি শিকার করেছেন আট উইকেট। হোয়াইটওয়াশ এড়াতে রশিদ খানকে ভালোভাবে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটারদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়