শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। আগের পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবার এক ধাপের পরিবর্তে দুই ধাপের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।

নির্দেশনায় বলা হয়েছে, দুই ধাপে আবেদন করা সব প্রার্থীর পরীক্ষা আগামী ২ জানুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৯০ মিনিট সময় ধরে এই নিয়োগ পরীক্ষা চলবে।

ডিপিই মহাপরিচালক আবু নুর শামসুজ্জামানের স্বাক্ষরিত জরুরি নির্দেশনায় পরীক্ষা কেন্দ্র, সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য কঠোর বিধিনিষেধ তুলে ধরা হয়েছে। প্রার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

প্রবেশপত্র ডাউনলোডের ব্যবস্থা করা হয়েছে ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ইউজারনেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির তথ্য ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। একই সঙ্গে ফোনে ০১৫১১-৬৬২২৬৬ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র সংক্রান্ত তথ্য জানানো হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে রাখা বাধ্যতামূলক।

পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে মোবাইল ফোন, বই, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ভ্যানিটি ব্যাগ বা কোনো ধরনের কাগজপত্র সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ডিজিটাল বা কমিউনিকেটিভ ডিভাইস পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিপিই আরও সতর্ক করেছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা অসাধু চক্রের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়