শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৩:২৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনমত থাকলে এসএসসি সূচি আবারও বদলাতে পারে: শিক্ষামন্ত্রী

‎আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, অংশীজনেরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে। এমনটাই জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ‎

‎আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

‎মন্ত্রী বলেন, ‘বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা এবং পবিত্র রমজানের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ এগিয়ে এনে ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। রোজার কারণে পরীক্ষা এক মাস এগিয়ে আসছে। তা না হলে আমরা তো চেয়েছিই এটা ফেব্রুয়ারির লাস্ট উইকে নিতে। এখন আবার শুনছি রোজার পরে এটা শেষ করার কথা। আমরা তো স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ করেই কাজ করছি।’

‎তবে এ পরীক্ষা এগিয়ে আনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে বলে সাংবাদিকেরা তুলে ধরলে মন্ত্রী বলেন, ‘তো ঠিক আছে, পাবলিক ওপিনিয়ন যদি হয়, আবারও আমরা বসতে পারি।’ ‎শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দেশের সিংহভাগ মানুষের সম্পৃক্ততা রয়েছে এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা বছরের শুরুতে জানুয়ারি মাসে আয়োজনের ঘোষণা গত ১৪ মে দিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি নিয়ে পরে শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়