শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০২:৩৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজে সর্বোচ্চ সাতজন করে শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কলেজে শুধু অনার্স চালু রয়েছে সেখানে ৫ জন এবং অনার্সের পাশাপাশি মাস্টার্স চালু থাকা কলেজে ৭ জন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন এমন একটি সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স চালু রয়েছে, সেখানকার একজন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন— এ নিয়ম পূর্ব থেকেই চালু ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স ও মাস্টার্স কোর্স চালু থাকা কলেজগুলোতে সর্বোচ্চ সাতজন শিক্ষক এই সুবিধার আওতায় আসবেন।

নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অনার্স পর্যায়ের কলেজে পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হবেন। তবে একই কলেজে মাস্টার্সও চালু থাকলে অতিরিক্ত দুজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়