শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৭ দিনে ৩৬ বার অস্ত্রোপচার, মৃত্যুকে জয় করে বাড়ি ফিরল মাইলস্টোন স্কুলের ছাত্র দীপ্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার ৯৭ দিন পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্ত (১৩)। সে স্কুলটির সপ্তম শ্রেণিতে পড়ে।

সোমবার (২৭ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছে নাভিদ নাওয়াজ দীপ্ত।

চিকিৎসকরা জানান, অগ্নিকাণ্ডে দীপ্তর শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসার সময় তাকে ১০ দিন লাইফ সাপোর্টে, ২২ দিন আইসিইউতে, ৩৫ দিন এইচডিওয়ার্ডে এবং ৪০ দিন কেবিনে রাখা হয়েছিল। এই সময়ের মধ্যে দীপ্তর ওপর ৩৬ বার অস্ত্রোপচার ও আট বার স্কিন গ্রাফটিং করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সম্মেলন কক্ষ-২ এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক ডা. এম. নাশিরউদ্দিন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলামসহ চিকিৎসক দলের অন্যান্য সদস্যরা।

ডা. নাশিরউদ্দিন জানান, দীপ্তর মতো আরও পাঁচজন রোগীও সুস্থতার পথে, তাদেরও আগামী এক সপ্তাহের মধ্যেই ছাড়পত্র দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুলের ভবনটিতে শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ ও অভিভাবক মিলিয়ে দেড় শতাধিকেরও বেশি মানুষ হতাহতের শিকার হন। এই ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩১ জন মারা গেছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৫১ জন। স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ তথ্যে এ কথা বলা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়