শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৪:৪৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেতন কমিশনের প্রতিবেদন প্রণয়নে শিক্ষক-কর্মকর্তাদের মতামত আহ্বান

জাতীয় বেতন কমিশনের ২০২৫ সালের প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছ থেকে অনলাইনে মতামত আহ্বান করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রদান করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তর (মাউশি)।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সরকার ২০২৫ সালের জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেয় ২৭ জুলাই, একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। এই কমিশনকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সময়োপযোগী ও ন্যায্য নতুন বেতন কাঠামো প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিশন তাদের কার্যক্রম শুরু করে ১৪ আগস্ট প্রথম আনুষ্ঠানিক সভার মাধ্যমে। এরপর থেকে একটি কার্যকর ও ন্যায়সঙ্গত বেতন কাঠামো তৈরির অংশ হিসেবে সংশ্লিষ্টদের মতামত গ্রহণে অনলাইনে প্রশ্নমালা উন্মুক্ত করা হয়। কমিশন মোট চারটি পৃথক প্রশ্নমালা তৈরি করেছে—চাকরিজীবী, সাধারণ জনগণ, প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির জন্য। সব প্রশ্নমালা পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইটে (http://paycommission2025.gov.bd)।

প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রশ্নমালাটি পূরণের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থার প্রধানদের ওপর দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান ও অনলাইনে মতামত প্রদানে তাদের উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়