শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৯:০২ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির হয়ে খেলা ক্রিকেটার ইংল্যান্ড টেস্ট দলে ডাক পে‌লেন

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। দলে তিনজন নতুন মুখ, তার মধ্যে সবচেয়ে আলোচিত ওপেনার এমিলিও গে — যিনি ইতালির হয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

৪ জুন লর্ডসে শুরু হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। এই ম্যাচের আগে প্রকাশিত স্কোয়াডে সবচেয়ে বেশি কথা উঠছে একটি নামকে ঘিরে — এমিলিও গে। জ্যাক ক্রাউলির মতো অভিজ্ঞ ওপেনারকে সরিয়ে ২৬ বছর বয়সী এই ব্যাটারকে দলে জায়গা দিয়েছে ইসিবি।

জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে, মা ইতালিয়ান — এই দ্বৈত পরিচয় তার ক্রিকেট জীবনকে অনন্য করে তুলেছে। গত বছর ইতালির জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গে, তানজানিয়ার বিরুদ্ধে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও একাধিক হাফসেঞ্চুরি করে সবার দৃষ্টি টানেন। বিপিএলের সর্বশেষ আসরেও তাকে দেখা গেছে — রংপুর রাইডার্সের স্কোয়াডে।

ধারণা করা হচ্ছে লর্ডসে বেন ডাকেটের সঙ্গে ওপেনিংয়ে নামবেন গে। এটা হলে ইংল্যান্ডের টেস্ট দরজা খুলবে এমন একজনের জন্য যিনি ভিন্ন একটি দেশের জার্সি পরে মাঠে নেমেছেন মাত্র কয়েক মাস আগে — ক্রিকেটের ইতিহাসে এমন নজির বিরল।

নতুন মুখদের পাশাপাশি দলে ফেরার খবরও আছে দুটি। চোট থেকে সেরে উঠে অধিনায়কত্বে ফিরছেন বেন স্টোকস। আর দীর্ঘ ১৫ মাস পর টেস্ট দলে ফিরেছেন পেসার ওলি রবিনসন, সর্বশেষ তিনি ইংল্যান্ডের টেস্ট মাঠে ছিলেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডঃ বেন স্টোকস (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক,বেন ডাকেট, জেমি স্মিথ, জ্যাকব বেথেল, রেহান আহমেদ শোয়েব রশির, হাস আটকিনসন,,ওলি রবিনসন, ম্যাথিউ ফিশার, জশ টাং, এমিলিও গে, সনি বেকার, জেমস রিউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়