শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে মে‌ক্সি‌কো‌তে এক মাস শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হবে

স্পোর্টস ডেস্ক : জু‌নের ১১ তা‌রিখ ফুটবল বিশ্বকাপ শুরু হ‌বে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে যৌথভাবে তিন দেশে বসবে বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্র, কানাডার সঙ্গে সহ-আয়োজক হিসেবে আছে মেক্সিকোও। তাই বিশ্বকাপের কারণে এক মাস আগেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দিতে চায় মেক্সিকো।

মেক্সিকোর শিক্ষামন্ত্রী মারিও ডেলগাডো শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক  পোস্টে একমাস আগেই শিক্ষাবর্ষ শেষ করে স্কুল ছুটির ঘোষণা দেন। তিনি জানান, আগামী ৫ জুনের মধ্যে চলতি শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করা হবে। 

শিক্ষামন্ত্রীর সেই পোস্ট নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে দেশটিতে। এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব শিক্ষা ব্যবস্থার ওপর পড়ার আশঙ্কা করছেন অনেকেই। একই সঙ্গে বিকল্প শিশুসেবা বা শিশুদের দেখাশোনার ব্যবস্থা করা নিয়ে চিন্তিত অভিভাবকরা।

সমালোচনার পর দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন, এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, একটি প্রস্তাব মাত্র। এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন, ‘এখনো কোনো চূড়ান্ত সূচি হয়নি। শিশুরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সেটি নিশ্চিত করা জরুরি।

প্রেসিডেন্ট ‘প্রস্তাব’ বললেও উত্তরাঞ্চলীয় রাজ্য সোনোরাতে একটি অনুষ্ঠানে নিজের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। ডেলগাডো  বলেন, ‘আমরা ৫ জুন শিক্ষাবর্ষ শেষ করতে যাচ্ছি কারণ অনেক রাজ্য ইতিমধ্যেই উচ্চ তাপমাত্রার সম্মুখীন হচ্ছে এবং বিশ্বকাপের বিষয়টিও এখানে রয়েছে।’

তার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মেক্সিকোর ন্যাশনাল ইউনিয়ন অফ প্যারেন্ট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, ‘স্কুল ক্যালেন্ডার সংক্ষিপ্ত করার যুক্তি হিসেবে ফিফা বিশ্বকাপকে ব্যবহার করা অগ্রহণযোগ্য। দেশের ২ হাজার ৫০০টি পৌরসভার মধ্যে মাত্র তিনটিতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি ক্রীড়া ইভেন্টের জন্য আমাদের শিশুদের শিক্ষা বিসর্জন দেওয়া যেতে পারে না।

তবে শিক্ষামন্ত্রী ডেলগাডো জানিয়েছেন, এই সিদ্ধান্ত শিক্ষাব্যবস্থায় কোনো প্রভাব ফেলবে না। এক্স হ্যান্ডেলে দেওয়া আরেকটি পোস্টে তিনি বলেন, এটি নিশ্চিত করা হবে যে, পাঠ্যক্রমের সমস্ত বিধান পূরণ হয়েছে এবং সমস্ত শিক্ষার্থীর একাডেমিক অগ্রগতি বজায় রয়েছে। একই সঙ্গে পরবর্তী শিক্ষাবর্ষ এগিয়ে আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়