শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইউরো‌পিয়ান টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট লিগে দল কিনলেন ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক :ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দাপটের সঙ্গে খেলেছেন ক্রিস গেইল। টি-টোয়েন্টি ফরম্যাটে তার চাইতে বেশি সেঞ্চুরি কিংবা ছক্কা মারতে পারেনি আর কোনো ক্রিকেটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে গেইলের সেঞ্চুরি আছে ২২টি। ক্যারিবিয়ান সাবেক এই তারকাকে এবার দেখা যাবে অন্য ভূমিকায়।

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হলেন গেইল। ভারতভিত্তিক মুগাফি কোম্পানির অন্যতম মালিক অভিষেক বচ্চন। এই কোম্পানিতে বিনিয়োগ করে এবার তার সঙ্গে সহ-মালিক হলেন ক্যারিবিয়ান এই সাবেক ক্রিকেটার।

গ্লাসগো ফ্র্যাঞ্চাইজি প্রসঙ্গে ইটিপিএল-এর সহ-মালিক অভিষেক বলেন, ‘এই যাত্রায় মুগাফি গ্রুপ ও ক্রিস গেইলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ইটিপিএল এমন একটি প্ল্যাটফর্ম যা প্রতিভাকে বিকশিত করতে এবং ইউরোপকে বিশ্ব ক্রিকেটের একটি শক্তিশালী নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।

গেইল বলেন, ‘গ্লাসগো মুগাফিয়ান্সের সহমালিকের ভূমিকায় আসাটা আমার জন্য এক রোমাঞ্চকর নতুন অধ্যায়ের সূচনা। ইটিপিএল ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে আমি আত্মবিশ্বাসী যে এটি বিশেষ কিছু হবে। এর মধ্যে সম্ভাবনা রয়েছে প্রতিশ্রুতিশীল স্থানীয় প্রতিভাদের খুঁজে বের করার এবং ভবিষ্যতের নায়কদের লালন করার, যারা এই অঞ্চলের খেলাকে আরও শক্তিশালী করবে।

আগামী আগস্টের ২৬ তারিখ শুরু হবে ইটিপিএলের উদ্বোধনী আসর। এই টুর্নামেন্ট চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে এই লিগে। সব মিলিয়ে হবে ৩৩টি ম্যাচ। দলগুলো হলো গ্লাসগো মুগাফিয়ান্স, আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম।

ইটিপিএল নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেক সাবেক ক্রিকেটার এই লিগে নাম লিখিয়েছেন। কেউবা খেলবেন, আর কেউ থাকবেন কোচিং প্যানেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়