শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি 

‌স্পোর্টস ডেস্ক : ক্রিকেট কানাডাকে ঘিরে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ)। এর মধ্যে আছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির একটি ম্যাচও।

শুক্রবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, ক্রিকেট কানাডার বিভিন্ন দিক এবং আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে আইসিসির দুর্নীতি দমন বিধি লঙ্ঘনের অভিযোগ আছে। বিষয়গুলো খতিয়ে দেখতে এসিইউ-এর দুইটি তদন্ত চলমান আছে।

এই অভিযোগগুলো শুক্রবার কানাডার টিভি চ্যানেল সিবিসির একটি অনুসন্ধানমূলক ডকুমেন্টরিতে উঠে এসেছে। দ্য ফিফথ এস্টেট প্রযোজিত ডকুমেন্টরিটির নাম ‘করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’।

ডকুমেন্টরিটিতে দাবি করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি চেন্নাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অনিয়ম করেছে কানাডা। যেখানে নিউ জিল্যান্ডের রান তাড়ায় পঞ্চম ওভারটি তদন্তের আওতায় আছে। ওভারটি করতে আসেন বিশ্বকাপের তিন সপ্তাহ আগে কানাডার নেতৃত্ব পাওয়া দিলপ্রীত বাজওয়া।

এই অফস্পিনার বোলিংয়ে আসার সময় নিউ জিল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৫ রান। বোলিংয়ে এসে নো বল দিয়ে ওভার শুরু করেন বাজওয়া। এরপর লেগ সাইডে একটি ওয়াইড দেন তিনি। ওভার শেষ করেন ১৫ দিয়ে।

কানাডার দেওয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়ায় ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায় নিউ জিল্যান্ড।

অন্য তদন্তটি কানাডার সাবেক কোচ খুররাম চোহানের একটি টেলিফোন কথোপকথনের রেকর্ডিং থেকে নিয়ে। সেখানে তিনি দাবি করেন, ক্রিকেট কানাডার সিনিয়র (বর্তমানে প্রাক্তন) বোর্ড সদস্যরা জাতীয় দলে নির্দিষ্ট কিছু ক্রিকেটার নির্বাচন করার জন্য তার ওপর চাপ সৃষ্টি করেছে। অডিওটি গত বছর ফাঁস হয় এবং তখন থেকেই এটি এসিইউ-এর তদন্তাধীন রয়েছে। রেকর্ডিংটিতে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টার দাবিও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়