শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : আইপিএলে বিদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে বিস্ফোরক মন্তব্য সুনীল গাভাস্কা‌রের। তাঁদের দায়বদ্ধতা এবং ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন। চোটের জন্য আইপিএলের শুরু থেকে মিচেল স্টার্ক এবং মাথিসা পথিরানাকে পাওয়ায় যায়নি। একইসঙ্গে ক্যামেরুন গ্রিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও প্রশ্ন ওঠে। এই বিষয়ে এবার বোর্ডকে হস্তক্ষেপ করার দাবি তোলেন সানি। তিনি মনে করেন এবার নিয়ম আরও কঠোর করার সময় হয়ে গিয়েছে। 

বিশেষ করে সেসব বিদেশি ক্রিকেটারদের জন্য যারা ফ্র্যাঞ্চাইজির প্রতি দায়বদ্ধ নয়। বা আইপিএলে নিজেদের ভূমিকা পালন করে না। দাবি করেন, ম্যাচে চার ওভার বল করা কোনও কঠিন বিষয় নয়। --- আজকাল

গাভাস্কার বলেন, 'ফ্র্যাঞ্চাইজি আগে থেকেই জানত বলাটা বড় অজুহাত নয়। আর আগে জানানোর অর্থ কি? টুর্নামেন্ট শুরুর কদিন আগে? মানছি দেশের হয়ে খেলা সবসময় অগ্রাধিকার পাবে। সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের থেকে অনেক এগিয়ে। 

তবে ফ্র্যাঞ্চাইজিরা শুধু ওয়ালেট নয়, প্লেয়ার এবং তাঁদের পরিবারের জন্য হৃদয় খুলে দেয়। তাঁদের কি পুরো দায়বদ্ধতা প্রাপ্য নয়? একটা ম্যাচে একজন বোলার মাত্র ৪ ওভার বল করতে পারে। যদি প্রাকটিসে একই ওভার কোনও বোলার বল করে, তাহলে ম্যাচে করতে কী অসুবিধা! দুই মাসে ১৪টা লিগের ম্যাচে ৫৬ ওভার বল করার কথা। দল ফাইনালে উঠলে আরও দুটো বা তিনটে ম্যাচ। অর্থাৎ আরও ১২ ওভার। 

এখনকার প্রজন্ম ওদের ফিটনেস নিয়ে গর্ব করে। সেখানে এটা কোনও লোডই না। চার ওভার, তাও একটানা নয়। এটা কি শরীরের ওপর অত্যধিক চাপ? শরীর যদি এতই ভঙ্গুর হয়, তাহলে আরও দু'মাস বিশ্রাম নেওয়া উচিত।

কয়েকদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁদের প্লেয়ারদের ওয়ার্কলোড নিয়ে সচেতন হওয়ার বার্তা দেয়। এই বিষয়ে সহমত নন ভারতের প্রাক্তন অধিনায়ক। দাবি করেন, আইপিএলে প্লেয়ারদের চুক্তি থেকে আর্থিক লাভ করে বিদেশি বোর্ডগুলো। ক্রিকেটারদের ওপর বিশাল অঙ্ক খরচ করে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই ক্রিকেটারদেরও উচিত দায়বদ্ধতা দেখানো। সানি বলেন, 'আইপিএল থেকে শুধু প্লেয়াররা নয়, বিদেশি বোর্ডগুলোও আর্থিক লাভ করে। 

ভারতীয় ফ্যানরা কি জানে বিদেশি ক্রিকেটারদের সংশ্লিষ্ট বোর্ড তাঁদের চুক্তির ১০ শতাংশ পায়? তবে তাঁদের আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়ার জন্য বিসিসিআই না ফ্র্যাঞ্চাইজি সেই কমিশন দেয় সেটা পরিষ্কার নয়। বিশ্বের অন্য কোনও টি-২০ লিগে প্লেয়ারদের জন্য বোর্ডকে টাকা দেওয়া হয় না। 

এমনকী দ্য হান্ড্রেডও না। বাকি ছয় দলের মধ্যে চার দলের মালিক ভারতীয়। প্রসঙ্গত, এর আগে আইপিএলে বিদেশিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন আরেক প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়