শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৯:৫০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৩০ সাল থেকে আলাদা ম্যারাথন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা ওয়ার্ল্ড অ‌্যাথ‌লে‌টি‌ক্সের

স্পোর্টস ডেস্ক : ২০৩০ সাল থেকে আলাদা করে ম্যারাথন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চালুর পরিকল্পনা করছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস, যেখানে উদ্বোধনী আসরটি গ্রিসের এথেন্সে হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৭ ও ২০২৯ সালে ম্যারাথন ইভেন্টটি অ্যাথলেটিক্সের সবচেয়ে বড় আসর ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবেই থাকবে। তবে ২০৩০ থেকে এটি আলাদা বার্ষিক চ্যাম্পিয়নশিপ হবে, যেখানে পুরুষ ও নারীদের ম্যারথন পর্যায়ক্রমে প্রতি বছর অনুষ্ঠিত হবে। --- অলআউট স্পোর্টস

ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের সভাপতি সেবাস্তিয়ান কো বলেন, এথেন্সের সঙ্গে সেখানে প্রথম আসর আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পেরে তারা আনন্দিত।

এটি এমন একটি সুযোগ, যেখানে ম্যারাথন দৌড়কে ঘিরে একটি বৈশ্বিক আয়োজন তৈরি করা যাবে, যা এর ঐতিহ্যকে সম্মান জানাবে এবং একই সঙ্গে আধুনিক একটি চ্যাম্পিয়নশিপ গড়ে তুলবে।

এতদিন ম্যারাথন ইভেন্টটি মূল ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিত হলেও ২০৩১ সালের আসর থেকে এটি আর সেই দ্বিবার্ষিক প্রতিযোগিতায় থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়