শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছর পর অ‌স্ট্রেলিয়া ওয়ানডে খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে 

স্পোর্টস ডেস্ক : একযুগ পর আগামী সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনার বাইরে এই সিরিজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিন ম্যাচের এই সিরিজ আয়োজনের কথা জানায় ক্রিকেট জিম্বাবুয়ে। ১৫, ১৮ ও ২০ সেপ্টেম্বরে সিরিজের সবগুলো ম্যাচ হারারেতে অনুষ্ঠিত হবে।

২০১৪ সালে জিম্বাবুয়ের মাটিতে সবশেষ ওয়ানডে খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১৮ সালে পাকিস্তানসহ সেখানে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল দলটি।

দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে জিম্বাবুয়ে। ফলে এই সিরিজটি অস্ট্রেলিয়ানদের ওখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটি দারুণ সুযোগ করে দেবে।

গত মাসে শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে সবশেষ মুখোমুখি হয়েছিল এই দুই দল। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে বড় চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। এই জয়ের সুবাদে টুর্নামেন্টের সুপার এইটে খেলেছিল সিকান্দার রাজার দল। অন্যদিকে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল অস্ট্রেলিয়াকে।

অস্ট্রেলিয়ার সফরের আগে জুলাইয়ে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। এছাড়া ২০২৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়