শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ১১:৪৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা গুনছেন নাসিম শাহ

বড় ধরনের শাস্তি যে পেতে চলেছেন, তা এক রকম অবধারিত ছিল। শেষ পর্যন্ত সেটিই হলো। 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় ফাস্ট বোলার নাসিম শাহকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৮৮ লাখ ১৫ হাজার টাকা।

৫২ বছর বয়সী মরিয়ম নেওয়াজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাতিজি।

গত ২৬ মার্চ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচের আগে মরিয়মকে নিয়ে এক্সে বিদ্রুপপূর্ণ পোস্ট করেছিলেন ২৩ বছর বয়সী পেসার নাসিম শাহ।

হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে, পাকিস্তানের জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনে পিএসএল দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হবে।

তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। মরিয়ম নিরাপত্তাকর্মীদের সঙ্গে গাড়ির বহর নিয়ে স্টেডিয়ামে যান। লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেনের ক্রিকেটারদেরসহ বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। সেসব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পিসিবি মিডিয়ার এক্স অ্যাকাউন্ট থেকে সেসব ছবির একটি শেয়ার করে নাসিম লেখেন, ‘তাকে (মরিয়ম নেওয়াজকে) কেন লর্ডসের রানির মতো করে সম্মান দেওয়া হচ্ছে?’

কয়েক মিনিট পরই সেই পোস্ট সরিয়ে ফেলা হয় এবং দ্রুতই আরেকটি পোস্টে বলা হয় যে, নাসিমের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং তা পুনরুদ্ধার করা হয়েছে।

তবে পিসিবি নাসিমের সেই দাবি আমলে নেয়নি। বোর্ড তাদের বিবৃতিতে জানায়, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির শর্তাবলির পাশাপাশি মিডিয়া নীতি ও প্রবিধান লঙ্ঘন করেছেন। এ জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

গতকাল (২৯ মার্চ) শুনানি শেষে নাসিমের ব্যাখ্যা মূল্যায়নের পর পিসিবি তাকে জরিমানার সাজা দেয়।

নাসিম এরই মধ্যে তার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপককে বরখাস্ত করেছেন।

এবারের পিএসএলে নবাগত দল রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলছেন নাসিম। এই দলে আছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। 

নিজেদের অভিষেক ম্যাচে পেশাওয়ার জালমির কাছে ৫ উইকেটে হেরেছে পিন্ডিজ। নাসিম সেই ম্যাচে বাজে বোলিং করেছেন। ৪ ওভারে ৫১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়