শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হ‌চ্ছে না

স্পোর্টস ডেস্ক : শনিবার (২৮ মার্চ) থেকে শুরু আইপিএল। সাধারণত যেখানে প্রথম ম্যাচ হয়, সেখানেই উদ্বোধনী অনুষ্ঠান হয়। কিন্তু এবার সেই ট্রেন্ড বদলাচ্ছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে হবে না আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। শুধু সেখানেই নয়, এবার বাদ দেওয়া হচ্ছে কোটিপতি লিগের ওপেনিং সেরেমনি। গতবছর চিন্নস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জন মৃতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে এবার কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। 

সুতরাং, শনিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌ এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে কোনও সেলিব্রেশন হবে না। তবে বিসিসিআই এবং আইপিএলের গভার্নিং কাউন্সিল গ্র্যান্ড ক্লোজিং অনুষ্ঠান করতে চাইছে। ৩১ মে ফাইনালের আগে এই অনুষ্ঠান হবে।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, 'গতবছর ৪ জুনের মর্মান্তিক ঘটনার জন্য এবার আইপিএলের কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না। পদপিষ্টের ঘটনায় মৃত ১১ জনকে শ্রদ্ধা জানাতে বিসিসিআই এবার কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে না। 

তবে বোর্ড এবং আইপিএল গভার্নিং কাউন্সিল জমকালো ক্লোজিং অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে।' গতবছর কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান হয়। হাজির ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিং খান। পারফর্ম করেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, করণ আউজলা। পুলওয়ামা অ্যাটাকের পর আইপিএলের ১২তম সংস্করণে ওপেনিং সেরেমনি হয়নি। সেই অর্থ জঙ্গিহানায় নিহত ৪০জন সিআরপিএফ জওয়ানদের পরিবারকে দেওয়া হয়। 

এবারও বন্ধ রাখা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। নির্বাচনের জন্য প্রথম দু'সপ্তাহের সূচি প্রকাশিত হয়েছে। সাইকিয়া জানান, শীঘ্রই বাকি সূচি ঘোষণা করা হবে। 

আবার চিন্নস্বামীতে ফিরছে ক্রিকেট। আইপিএলের পাঁচটি ম্যাচ বেঙ্গালুরুতে খেলবে বিরাট কোহলিরা। বাকি দুটি ম্যাচ রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে খেলবে। আইপিএলের বিজয়ীরা হোম গ্রাউন্ডে খেলতে পারবে কিনা সেই নিয়ে সংশয় ছিল। প্রথমবার খেতাব জয়ের পর সেলিব্রেশনের দিন ১১ জন ক্রিকেটপ্রেমী পদপষ্টের ঘটনায় প্রাণ হারায়। সেই ঘটনার পর থেকে চিম্নস্বামী থেকে সরে যায় ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটও হয়নি। রঞ্জি ট্রফি, বিজয় হাজারের ম্যাচ দূরের কথা, এমনকী মহারাজা ট্রফিও হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়