শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ১২:১৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রো‌মেলু লুকাকু ফিটনেস নিয়ে কাজ করতে জাতীয় দল থেকে সরে দাঁড়া‌লেন

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে সময় খুব বেশি বাকি নেই। এদিকে মৌসুম জুড়ে চোট ভীষণ ভোগাচ্ছে। তাই ফিটনেস নিয়ে কাজ করার উদ্দেশে জাতীয় দলের যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোমেলু লুকাকু।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথ আয়োজনে বসবে এবারের ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক আসরটির জন্য শেষ ধাপের প্রস্তুতিপর্বে যুক্তরাষ্ট্রে দুই স্বাগতিকের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম। -- বি‌ডি‌নিউজ

আগামী শনিবার আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার পর, মঙ্গলবার শিকাগোয় মেক্সিকোর মুখোমুখি হবে বেলজিয়াম। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে প্রত্যাশিতভাবেই ছিলেন লুকাকু; কিন্তু সিদ্ধান্ত বদলে ফেলেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

চলতি মৌসুমের শুরু থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে দীর্ঘদিন বাইরে ছিলেন লুকাকু। চোট কাটিয়ে ফিরলেও পরে ভুগেছেন ফিটনেস সমস্যায়। চরম ভোগান্তির মৌসুমে নাপোলির হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন, সময়ের হিসেবে মাত্র ৬৪ মিনিট।

দেশের হয়ে সবশেষ গত বছরের জুনে খেলেন ৩২ বছর বয়সী লুকাকু, বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলসের বিপক্ষে ৪-৩ গোলে জয়ের ম্যাচে। ওই মাচে একটি গোলও করেন তিনি। বেলজিয়ামের পরের ছয়টি ম্যাচে ওই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণেই খেলতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে ১২৪ ম্যাচে রেকর্ড ৮৯টি গোল করা তারকা।

আক্রমণভাগে আরও দুজনকে হারিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলটি। নিতম্বে অস্ত্রোপচারের পর আর্সেনালের অভিজ্ঞ ফরোয়ার্ড লেয়ান্ড্রো ট্রসাড সেরে উঠলেও, তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। আর একইরকম অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সেরে ওঠেননি ক্লাব ব্রুজের অ্যাটাকিং মিডফিল্ডার হান্স ভানাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়