শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১০:২৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ হাজার কোটি টাকার আই‌পিএ‌লের দল আর‌সি‌বি কিনতে নতুন সংস্থা 

স্পোর্টস ডেস্ক : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদল হতে চলেছে। দল কেনার লড়াইয়ে আগে ছিল দুই সংস্থা। সেখানে এক নতুন সংস্থা যোগ দিয়েছে।

এত দিন লড়াই ছিল দুই সংস্থার মধ্যে। হঠাৎ তা বেড়ে গেল। আইপিএলের মাঝেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদল হতে চলেছে। ১৮ হাজার কোটি টাকার দল কিনতে আগ্রহ দেখিয়েছে এমন এক সংস্থা, যারা রাজস্থান রয়্যালসেরও দল কিনতে চায়। অর্থাৎ, একই সঙ্গে আইপিএলের দুই দলের মালিকানা কিনতে চায় তারা। --- আনন্দবাজার

শুরুতে প্রায় পাঁচটি সংস্থা আরসিবি কিনতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তা দুইয়ে নেমেছিল। সুইডেনের সংস্থা ইকিউটি-র বিরুদ্ধে লড়াই ছিল মণিপাল হাসপাতাল, আমেরিকার সংস্থা কোহ্‌লবার্গ ক্রেভিস রবার্টস (কেকেআর) ও সিঙ্গাপুরের সংস্থা টেমাসেকের মিলিত কোম্পানির। এ বার সেই লড়াইয়ে এসেছে আদিত্য বিড়লা গোষ্ঠী ও আমেরিকার বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজ়ারের মিলিত কোম্পানি। তারা ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস কেনার দৌড়ে রয়েছে। 

সেখানে দরপত্রও জমা দিয়েছে তারা। তবে বেঙ্গালুরু কিনতে মৌখিক কথা হলেও এখনও তারা দরপত্র জমা দেয়নি বলে জানা গিয়েছে। যদি তারা দরপত্র জমা দেয় তা হলে কোহলিদের দলের মালিকানা বদলের লড়াই আরও তীব্র হবে।

শুরুতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক গ্লেজ়ার্স এবং কোভিডের টিকা তৈরি করা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও এবং পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যান আদার পুনাওয়ালা আগ্রহ দেখালেও এখন আর লড়াইয়ে নেই তারা। তাদের জায়গায় ঢুকে পড়েছে নতুন প্রতিপক্ষ।

জানা গিয়েছে, আরসিবির বাজারদর প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা ধার্য করেছে দলের বর্তমান মালিক ব্রিটেনের পানীয় প্রস্তুতকারক সংস্থা দিয়াজিয়োর অংশ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। যে সংস্থাগুলি এখন দৌড়ে রয়েছে তারা সেই টাকা দিতে তৈরি। ইতিমধ্যেই দরপত্র জমা দিয়েছে তারা। যদি এই দামে আরসিবি বিক্রি হয় তা হলে প্রতিযোগিতার ইতিহাসে তা সবচেয়ে দামি দল হবে। এর আগে ২০২১ সালে ৭৮৫৯ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস কিনেছিলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কা। সেই রেকর্ড এ বার ভেঙে যেতে পারে।

দিয়াজিয়ো চাইছে ৩১ মার্চের মধ্যে চুক্তি করে ফেলতে। কারণ, এক বার নতুন মালিক ঠিক হয়ে গেলে তার পরেই ভারতীয় বোর্ডকে তা জানাতে পারবে তারা। পুরো প্রক্রিয়া শেষ হতে ৪৫ থেকে ৯০ দিন সময় লাগতে পারে। অবশেষে চলতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নতুন মালিকের হাতে দল তুলে দেওয়া হবে। অর্থাৎ, আগামী মরসুম থেকে নতুন মালিকের অধীনে খেলতে নামবেন কোহলিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়