শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক‌্যা‌মেরন গ্রিনের বেতন কাটো, কে‌কআে‌র এর মা‌লিক কিং খানকে কেন এমন উপদেশ দিলেন রবিচন্দ্রন অশ্বিন?

স্পোর্টস ডেস্ক : কলকাতায় চলে এসেছেন ক্যামেরন গ্রিন। সবার নজর এখন অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের দিকে। শুক্রবার রাতেই শহরে পৌঁছে যান। তাঁকে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। 

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি প্লেয়ার গ্রিন। মিনি নিলামে তাঁকে ২৫.২০ কোটিতে কেনে কেকেআর। তবে সেরা ছন্দে থেকে আইপিএল শুরু করছেন না অজি তারকা। তাঁর বোলিং নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এরই মধ্যে অদ্ভুত একটি দাবি করে বসলেন রবিচন্দ্রন অশ্বিন।  

তিনি দাবি করেন, একজন প্লেয়ার পুরো চার ওভার বল না করতে পারলে তাঁর বেতন থেকে টাকা কেটে নেওয়া উচিত। তিনি মনে করেন, জাতীয় দলের খেলা বা চোটের জন্য গ্রিন যদি তাঁর পুরো ওভার বল না করতে পারে, তাহলে শাহরুখ খান এবং কেকেআরের মালিকদের অসন্তুষ্ট হওয়া স্বাভাবিক। 

অশ্বিন বলেন, 'ক্যামেরুন গ্রিনকে নিয়ে আমার একটা প্রশ্ন আছে। ক্রিকেট অস্ট্রেলিয়া কি প্রত্যেক ম্যাচে তাঁকে চার ওভার বল করতে দেবে?' নিজের ইউ টিউব চ্যানেলে এই প্রশ্ন তোলেন অশ্বিন। প্রাক্তন তারকা স্পিনার মনে করেন, একজন বিদেশি ক্রিকেটার যদি তাঁর ভূমিকা পালন না করতে পারে, তাঁদের চুক্তি থেকে টাকা কেটে নেওয়ার অধিকার থাকা উচিত ফ্র্যাঞ্চাইজিদের। বিশেষ করে তাঁদের ওপর এত টাকা লগ্নি করার পর। 

অশ্বিন বলেন, 'তুমি যদি কেকেআর এবং শাহরুখ খান হও, তুমি একজন প্লেয়ারকে ২৫ কোটি দিয়েছো, সে যদি বলে মাত্র এক ওভার বল করবে, কেমন লাগবে? ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, তুমি আইপিএলে খেলো, কিন্তু আমাদের জন্য টেস্ট ক্রিকেট বেশি গুরুত্বপূর্ণ। যদি ও পুরো চার ওভার বল না করতে পারে, টাকা কাটার অধিকার আছে। 

নিলামে যখন নাম লিখিয়েছো, প্রত্যেক ম্যাচে ওর থেকে চার ওভারের প্রত্যাশা করবে ফ্র্যাঞ্চাইজি। যদি তাতে বাধা থাকে, তাহলে সেই দলের চুক্তির অঙ্ক কাটার অধিকার আছে। এটা আমার মতামত।

অস্ট্রেলিয়ার সঙ্গে কেন্দ্রীয় চুক্তি আছে গ্রিনের। তবে আইপিএলে দলগুলোকেও সমান সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন অশ্বিন। কেউ দু'ওভার বল করলে, তাঁর চুক্তি থেকে দু'কোটি কেটে নেওয়ার অধিকার থাকা উচিত ফ্র্যাঞ্চাইজিদের। সঠিক সময় গ্রিনের ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী থাকবে কেকেআর। 

পেস বোলিং নিয়ে ইতিমধ্যেই সমস্যায় পড়েছে নাইটরা। হর্ষিত রানার পর ছিটকে গিয়েছেন আকাশ দীপ। অনিশ্চিত মথিশা পথিরানাও। এই অবস্থায় গ্রিনের চার ওভার গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়