শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : আফগা‌নিস্তা‌নের রাজধানী কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে প্রাণঘাতী বিমান হামলার ঘটনায় বিশ্ববাসীর কাছে আবেগঘন আবেদন জানিয়েছেন আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ গজানফর। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই তরুণ তুর্কি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

১৮ বছর বয়সী এই স্পিনার, যিনি আসন্ন আইপিএল ২০২৬ আসরে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মাঠে নামবেন, ভারতকে আফগানিস্তানের ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন। 

নিউজ ২৮’-এর বরাতে জানা গেছে, রক্তপাত বন্ধে দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

গজানফর বলেন, “ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলতে চাই, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

অন্যান্য দেশের প্রতিও অনুরোধ জানিয়ে তিনি বলেন, “বিশ্ব এমনিতেই অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, এই সংঘাত কারও জন্যই মঙ্গলজনক নয়।

কাবুলের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে হওয়া ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এই ক্রিকেটার। আফগান কর্মকর্তাদের দাবি অনুযায়ী, ওই হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

গজানফর ক্ষোভ প্রকাশ করে বলেন, “যাদের চিকিৎসার টাকা নেই, তাদের ওপর হামলা চালিয়ে শহীদ করা হয়েছে। এটি আফগানিস্তানের মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আফগানিস্তানের উপ-সরকার মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, ২ হাজার শয্যাবিশিষ্ট ওই পুনর্বাসন কেন্দ্রটি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পাকিস্তান এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। বেসামরিক মানুষের মৃত্যুতে হতাশা প্রকাশ করে গজানফর প্রশ্ন তোলেন, “সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানিয়ে তারা কী প্রমাণ করতে চায়? আমরা এটি মেনে নিতে পারি না। 

সেই সঙ্গে আফগানিস্তানের রক্তাক্ত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্কবার্তা দেন, “সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে তা পাকিস্তানের জন্য খুব খারাপ হবে। সংঘাত সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায় উল্লেখ করে এই তরুণ স্পিনার বিশ্বনেতাদের প্রতি সহিংসতার বদলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়