শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ১২:৪৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান 

স্পোর্টস ডেস্ক :  এক‌চে‌টিয়া প্রাধান‌্য বিস্তার ক‌রে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়ে এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে উঠেছে জাপান। এ নিয়ে সপ্তমবারের মতো এশিয়ান কাপের ফাইনালে উঠলো জাপান। বুধবার সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জাপান।

ফাইনালে উঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২৫ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থাকা জাপান। ম্যাচের ১৫ মিনিটে রিকো উয়েকি আর ২৫ মিনিটে মাইকা হামানো গোল করেন।

জাপান তৃতীয় গোলটি পায় ৭৫ মিনিটে সাকি কুমাগাইয়ের সৌজন্যে। র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৭৮ মিনিটে এক গোল শোধ করে (কাং-চায়ে রিম)। তবে ৮১ মিনিটে জাপানের রেমিনা চিবা স্কোরলাইন ৪-১ বানিয়ে ফেলেন।

শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে সপ্তমবারের মতো ফাইনালে জায়গা করে জাপান। প্রথম চার ফাইনালে হেরে যাওয়া পূর্ব এশিয়ার দেশটি সর্বশেষ দুবার শিরোপা জিতেছিল।

এর আগে প্রথম সেমিফাইনালে চীনকে ২-১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আগামী ২১ মার্চ জাপান-অস্ট্রেলিয়া ফাইনাল হতে যাচ্ছে সর্বশেষ চার আসরের মধ্যে তৃতীয়। ২০১৪ ও ২০১৮ আসরে এই দুই দলের ফাইনালে জিতেছিল জাপান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়