শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১১:১২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি 

স্পোর্টস ডেস্ক : জামাই শাহিন আফ্রিদিকে কেন ওয়ানডে দলের অধিনায়ক করা হল?‌ এই প্রশ্ন তুলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কটাক্ষ করলেন শাহিদ আফ্রিদি।

গত বছরের শেষেই শাহিনকে অধিনায়ক করা হয়েছিল। সেই শাহিনের নেতৃত্বে বাংলাদেশের কাছে ২–১ ব্যবধানে একদিনের সিরিজ হেরেছে পাকিস্তান। তারপরেই সুর চড়িয়েছেন আফ্রিদি।

এক্স হ্যান্ডলে এক ভিডিওবার্তায় আফ্রিদি বলেছেন, ‘‌টি–২০ বিশ্বকাপে দলের পারফরম্যান্স সবাই দেখেছে। এরপর বাংলাদেশের কাছেও হারতে হল। এই নির্বাচক কমিটিকে সমালোচনা করার যথেষ্ট কারণ আছে। কমিটির সবাই ক্রিকেট খেলেছে একটা না একটা সময়। কিন্তু কোন ফর্ম্যাটে কাকে নেতা করা জরুরি সেটাই নির্বাচকরা বোঝেন না।

আফ্রিদি আরও বলেছেন, ‘‌দলে বদলের নামে ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমন কিছু তরুণ ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে, যারা সামান্য কয়েকটি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলেছে। যেখানে আমাদের ঘরোয়া ক্রিকেটের মান অত উন্নত নয়। যার ফলে ভাল ক্রিকেটারও উঠে আসছে না। আবার অনেক সিনিয়র রয়েছে, যারা টি–২০ তে ফিট না করলেও একদিনের ক্রিকেটে ভাল। তাদের বাদ দিয়ে অন্য ক্রিকেটারদের খেলানো হচ্ছে।

আফ্রিদি আরও বলেছেন, ‘‌বেশ কিছু তরুণকে নেওয়া হয়েছে যাদের অভিজ্ঞতাই নেই। ঘরোয়া ক্রিকেটে সামান্য কয়েকটি ম্যাচ খেলেছে। দেশের ঘরোয়া ক্রিকেটের মান ভাল নয়। ভুল লোককে অধিনায়ক বানানো হচ্ছে।

এদিকে, আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। পাক এয়ার স্ট্রাইকে কাবুলে মারা গিয়েছেন ৪০০–র বেশি মানুষ। এরপরেই পাকিস্তান সুপার লিগ হওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনিতেই আমেরিকা–ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত পরিস্থিতিতে বিভিন্ন আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। এখন আবার পাক এয়ার স্ট্রাইকের পর সে দেশে বিদেশি ক্রিকেটাররা খেলতে যাবেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েলদের পিএসএল খেলার কথা। কোচ হিসেবে রয়েছেন টিম পাইন, জেসন গিলেসপিরা। আইপিএল শুরুর ঠিক দু’‌দিন আগে ২৬ মার্চ শুরু হওয়ার কথা পাকিস্তান সুপার লিগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়