শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ১১:৫২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ

এল আর বাদল: ‌সি‌রি‌জের শেষ ম‌্যাচ বা ভাগ‌্য নির্ধা‌রিত ম‌্যাচে পাকিস্তানের বিপক্ষে  রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভারের শেষ বলে লেখা হয়েছে ম্যাচের ভাগ্য। বাংলাদেশ জয় পেয়েছে ১১ রানের। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে মেহেদী হাসান মিরাজের দল জিতল ২-১ ব্যবধানে।

রোববার (১৫ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫০ ওভারে ২৭৯ রান করতে পেরেছে পাকিস্তান।

ম্যাচ জয়ের পর অধিনায়ক মিরাজ বলেন, ‘নিশ্চয়ই এটি একটি চমৎকার ম্যাচ ছিল। ছেলেরা সত্যিই খুব ভালো খেলেছে, তবে হ্যাঁ—শেষ ওভারে যখন ১৪ রান লাগত, তখন সবাই কিছুটা ভয়ে ছিল। আমার মনে হয় উইকেটটা ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল, যদি আমরা ৩০০ রান করতে পারতাম তবে আরও ভালো হতো।

বাংলাদেশের হয়ে দারুণ ব্যাটিং করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তাওহিদ হৃদয়, লিটন দাসও চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। মিরাজের মুখে প্রশংসা ঝরেছে তাদেরও।

মিরাজ বলেন, ‘আমরা ভালো খেলেছি, বিশেষ করে তামিম যেভাবে ব্যাটিং করেছে তা অসাধারণ। লিটন দাস, শান্ত এবং তাওহীদ হৃদয়ও খুব ভালো খেলেছে।

বাংলাদেশের এই ম্যাচ জেতার পেছনে বড় ভূমিকা ছিল পেসার তাসকিন আহমেদের। গুরুত্বপূর্ণ সময়ে দলকে উইকেট এনে দিয়েছেন তিনি। সালমান আলী আগা আর ফাহিম আশরাফকে ফিরিয়ে ঘুরিয়েছেন ম্যাচের মোড়। সবমিলিয়ে শিকার করেছেন ৪ উইকেট।

তাসকিনকে নিয়ে মিরাজ বলেন, ‘আমার মনে হয় তাসকিন দারুণ বোলিং করেছে। প্রথম তিন ওভারে সে দুটি উইকেট নিয়েছিল এবং শেষে আবার দুটি উইকেট পায়। পুরো সিরিজ জুড়ে সে এবং নাহিদ (রানা) খুব ভালো বোলিং করেছে এবং তাদের মধ্যে দারুণ একটি পার্টনারশিপ গড়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়