শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট বোর্ড দ্রাবিড়সহ তিন কিংবদন্তি ক্রিকেটারকে আজ সম্মাননা দিচ্ছে 

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছেন তিন সাবেক ক্রিকেটার। রোববার (১৫ মার্চ) রাজধানীতে জমকালো নামান এওয়ার্ডসের আয়োজন করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সম্মাননা পেতে যাওয়া তিন ক্রিকেটার হলেন, সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, ভারতের সাবেক কোচ রাহুল দ্রাবিড় ও সাবেক নারী দলের অধিনায়ক মিতালি রাজ।

এই তিন কিংবদন্তিকে সম্মানজনক কর্নেল সি. কে. নাইড়ু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। ভারতীয় ক্রিকেটে সেবা, সততা ও স্থায়ী অবদানের স্বীকৃতি হিসেবে এই আজীবন সম্মাননা দেওয়া হয়।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই বছরের অনুষ্ঠানে রজার বিনি ও রাহুল দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেটে অসাধারণ সেবার স্বীকৃতি দিতে বিসিসিআইয়ের সর্বোচ্চ পুরস্কার কর্নেল সি. কে. নাইড়ু আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হবে। এছাড়া নারী ক্রিকেটে একই সম্মানে ভূষিত করা হবে মিতালি রাজকে।

এছাড়া ভারতীয় ক্রিকেটে আইসিসি ট্রফি জয়ী পাঁচটি ভারতীয় দলের প্রত্যেককে সম্মাননা দেওয়া হবে এই অনুষ্ঠানে। এদিকে, সেরা পুরুষ আন্তর্জাতিক পলি উমরিগার পুরস্কার পাচ্ছেন শুবমান গিল। ক্যারিয়ারে পঞ্চমবারের মতো সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পাবেন স্মৃতি মান্ধানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়