শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌সৌরভ গাঙ্গু‌লি বল‌লেন, আগামী বছর কোচ গম্ভী‌রের আসল পরীক্ষা

স্পোর্টস ডেস্ক : প্রথম ভারতীয় কোচ যিনি দুটো আইসিসি ট্রফি জিতলেন। গৌতম গম্ভীর। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৬ সালে টি–২০ বিশ্বকাপ। কিন্তু দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করছেন, গম্ভীরের আসল পরীক্ষা কিন্তু ২০২৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপেই। 

এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘‌২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই আসল পরীক্ষা গম্ভীরের। ওখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জিং। তবে গম্ভীরের হাতে যে দল রয়েছে তাতে আশাবাদী ঠিক সামলে নেবে।

২০২৩ সালে ফাইনালে এসেও কাপ আসেনি। অস্ট্রেলিয়ার কাছে হেরে যেতে হয়েছিল। ফাইনালের আগে অবধি অপরাজিত ছিল টিম ইন্ডিয়া। কিন্তু কাপ আসেনি। একটা ম্যাচ হারই সব শেষ করে দেয়।

এদিকে, ক্রিকেটার গম্ভীর ২০০৭ সালে টি–২০ বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জিতেছিলেন। দুই ফাইনালেই কিন্তু সর্বোচ্চ রান এসেছিল গম্ভীরের ব্যাট থেকে। 

এদিকে, সৌরভ মনে করছেন, সাদা বলের ক্রিকেটে ঠিক থাকলেও টেস্টে আরও উন্নতি করতে হবে টিম ইন্ডিয়াকে। সৌরভের কথায়, ‘‌লাল বলের ক্রিকেটে কোচ গম্ভীরকে আরও উন্নতি করতে হবে। উইকেট নিয়ে বেশি ভাবলে চলবে না। টেস্ট জিততে হলে উইকেট তুলতে হবে। ইংল্যান্ড সিরিজে দেখুন। ফল কিন্তু ২–২ হয়েছিল। উইকেট নিয়ে ভারতকে ভাবতে হয়নি। ঘরের মাঠে টার্নারও দরকার নেই। ভাল উইকেটে ফলাফল হবেই।

যদিও কোচ গম্ভীরের প্রশংসাও করেছেন সৌরভ। বলেছেন, ‘‌গম্ভীর খুব ভাল কোচ। সময় দিতে হবে। সাদা বলে তো অসম্ভব ভাল কোচ। দলটাও ভাল পেয়েছে গম্ভীর। আশা করি টেস্টেও ঘুরে দাঁড়াবে।’‌ 

এদিকে, আইপিএলের আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। ছিটকে গেলেন হর্ষিত রানা। পুরো টুর্নামেন্টেই পাওয়া যাবে না তারকা পেসারকে। টি–২০ বিশ্বকাপের আগে একটি ওয়ার্ম আপ ম্যাচে হাঁটুতে চোট পান। সেই থেকে মাঠের বাইরে। ৯ ফেব্রুয়ারি মুম্বইয়ে অস্ত্রোপচার হয় ২৪ বছরের পেসারের। কিন্তু সময়ের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারবেন না। একটি সূত্র জানান, ‘‌দুর্ভাগ্যবশত হর্ষিত রানা আইপিএলে খেলতে পারবে না। যার ফলে দলের বাকি বোলার বৈভব অরোরা, উমরান মালিক, কার্তিক এবং আকাশদীপরা সুযোগ পাবে। আশা করছি ওরা সুযোগের সদ্ব্যবহার করতে পারবে। রানার কোনও বদলি এখনও ঘোষণা করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়